দিনাজপুরের বিরল উপজেলার রামপুর গ্রামের তানজিমুল ইসলাম। ইচ্ছা ছিল লেখাপড়া শেষে সরকারি চাকরি করবেন। কিন্তু ভাগ্যে তা জোটেনি। পরে নিজ উদ্যোগে কিছু করার পরিকল্পনা করেন তিনি। বাড়ির পাশে গড়ে তোলেন দুগ্ধ খামার। খামার করেই বসে থাকেননি তিনি। খামারে পালিত গরুর গোবর আর কেঁচো দিয়ে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন শুরু করেন। এখন দুধ বিক্রির পাশাপাশি সার বিক্রি করে বাড়তি আয় করছেন তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, খামার গড়ে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন তানজিমুল। তাঁর খামারে কাজ করে অনেকেই জীবিকা নির্বাহ করছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাওছার আহমেদ বলেন, ‘শিক্ষিত যুবক তানজিমুল ইসলাম একজন সফল উদ্যোক্তা। খামারে দুগ্ধ উৎপাদনের পাশাপাশি গরুর গোবর, খামারের উচ্ছিষ্ট আর কেঁচো দিয়ে ভার্মি কম্পোস্ট সার তৈরি করছেন তিনি। কৃষি জমির উর্বরতা ও ফসলের উৎপাদন বাড়াতে এই সারের ব্যাপক চাহিদা রয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫