গত বছর থেকেই ব্যান্ড সংগীতে ফিরেছে পুরোনো আমেজ। কনসার্টে ব্যস্ত সময় পার করার পাশাপাশি নতুন গান ও অ্যালবাম নিয়ে আসছে ব্যান্ডগুলো। এ বছর নিজেদের অষ্টম অ্যালবাম ‘বাতিঘর’ প্রকাশ করছে শিরোনামহীন। ২২ ফেব্রুয়ারি শিরোনামহীনের ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে এই অ্যালবামের টাইটেল ট্র্যাক। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে গানটির টিজার।
বাতিঘরে থাকছে মোট ১০টি গান। গানগুলো প্রকাশ করা হবে মিউজিক ভিডিও আকারে। ইতিমধ্যে শেষ হয়েছে বেশির ভাগ গানের শুটিং। গানগুলোর শুটিং করা হয়েছে দেশের বাইরে। এই অ্যালবামে থাকছে ব্যান্ডটির জনপ্রিয় গান ‘এই অবেলায়’-এর সিক্যুয়াল ‘এই অবেলায়-২’। নতুন অ্যালবাম নিয়ে শিরোনামহীনের দলনেতা জিয়াউর রহমান বলেন, ‘সব গান হবে আনপ্লাগড। একেবারে অ্যাকুয়াস্টিক সাউন্ড পাবে শ্রোতারা। আমরা গানে অনেক ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি। শ্রোতারা যেন প্রতিটি ইনস্ট্রুমেন্টের লাইভ ভার্সন শুনতে পারে, সে জন্যই এই উদ্যোগ।’
এদিকে দীর্ঘ সময় পর পুরোনো ব্যস্ততা ফিরেছে নব্বই দশকের জনপ্রিয় ব্যান্ড আর্কের। বছরের শুরু থেকেই ঢাকা ও ঢাকার বাইরে কনসার্টে ব্যস্ত সময় পার করছে দলটি। রোজা শুরু হওয়ার আগপর্যন্ত কনসার্টে টানা ব্যস্ততা রয়েছে আর্কের। এবার নতুন গান নিয়ে আসছে আর্ক। আগামী রোজার ঈদে জি সিরিজের ব্যানার থেকে প্রকাশ পাবে ব্যান্ডটির নতুন গান ‘অর্ধাঙ্গিনী’। ২০১৯ সালে অর্ধাঙ্গিনী গানটি প্রকাশ করার কথা ছিল। সে সময় নতুন এই গান নিয়ে আর্কের ভোকাল হাসান বলেছিলেন, ‘স্বামী-স্ত্রীর সম্পর্কের মাঝে হারানোর বেদনা, ভুল বোঝাবুঝি নিয়েই আমাদের এই গান। গানের কথা, সুর ও মিউজিক মিলিয়ে শ্রোতারা নতুন এক স্বাদ পাবে।’
নানা জটিলতার কারণে সে সময় অর্ধাঙ্গিনী প্রকাশ পায়নি। অবশেষে শ্রোতাদের সামনে গানটি নিয়ে আসছে আর্ক। জানা গেছে, অর্ধাঙ্গিনী ছাড়াও বেশ কয়েকটি নতুন গান প্রস্তুত করেছে ব্যান্ডটি। পর্যায়ক্রমে সেগুলো প্রকাশ পাবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫