সুন্দরী প্রতিযোগিতা দিয়ে ২০১০ সালে শোবিজে যাত্রা শুরু মৌসুমী হামিদের। অভিনয় করেছেন নাটক, সিনেমা ও ওয়েবে। ২০১৮ সালে সংগীতশিল্পী আসিফ আকবরের ‘আগুন পানি’ শিরোনামের গানের ভিডিওতেও দেখা গেছে তাঁকে। এরপর কেটে গেছে ছয় বছর। এর মধ্যে কোনো মিউজিক ভিডিওতে পাওয়া যায়নি মৌসুমীকে। অবশেষে বিরতি কাটিয়ে গানের ভিডিওতে ফিরলেন তিনি। বিশ্ব স্তন ক্যানসার দিবস উপলক্ষে গত রোববার প্রকাশিত গানে দেখা মিলল তাঁর।
‘জীবনের গল্প’ শিরোনামের গানটি গেয়েছেন তাসনোভা তাবাসসুম অতসী। এর আগে স্বল্পদৈর্ঘ্য নির্মাণ করলেও এটি তাঁর গাওয়া প্রকাশিত প্রথম গান। গানের কথা লিখেছেন ও সুর করেছেন উদয়ন রাজীব, সংগীত আয়োজন করেছেন অটমনাল মুন। ভিডিও নির্মাণ করেছেন অতসী। অতসী আ গোল্ডেন ফ্লাওয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাওয়া গানটি উৎসর্গ করা হয়েছে ক্যানসারে মারা যাওয়া ও আক্রান্তদের।
দীর্ঘ বিরতির পর মিউজিক ভিডিওর মডেল হওয়া প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, ‘খুব মিষ্টি একটি গান। শোনার পর ভালো লেগেছে। আরও ভালো লেগেছে তাদের ভিডিও নির্মাণের কনসেপ্টটা। তা ছাড়া অতসীর কণ্ঠটাও বেশ মায়াবী। সব মিলিয়ে মনে হয়েছে ভালো একটা কাজ হবে। তাই গানটিতে মডেল হয়েছি।’
গায়িকা ও নির্মাতা তাসনোভা তাবাসসুম অতসী বলেন, ‘সকল ক্যানসারযোদ্ধাকে এ গানটি উৎসর্গ করেছি, যাঁরা নীরবে লড়াই করছেন এবং যাঁরা চলে গেছেন না-ফেরার দেশে। আমার নানি দেড় বছর ক্যানসারের সঙ্গে লড়াই করে গত এপ্রিলে মারা গেছেন। অসুস্থতার সময় তিনি বলতেন, “আমাকে গ্রামে নিয়ে যাও, আমি মাটি পাড়ালেই ভালো হয়ে যাব।” তাঁর এই কথাটা খুব মনে পড়ে। অসুস্থ হলে আমরা ফিরে যেতে চাই প্রকৃতির কাছে। মেঘমালা, শিশিরভেজা ঘাস, মাটি আমাদের ডেকে বেড়ায়। সেই ভাবনা থেকেই গানের ভিডিওটি তৈরি করা।’
ইউটিউবের পাশাপাশি আগামী ২ নভেম্বর থেকে টিউন, স্পটিফাইসহ অন্যান্য স্ট্রিমিং প্ল্যাটফর্মে গানটি শোনা যাবে বলে জানান শিল্পী।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫