
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে হঠাৎ বেড়ে গেছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। স্থানীয় বড় ভাইদের ছত্রচ্ছায়া আর আধিপত্য বিস্তার নিয়ে গতকাল রোববার দুপুরে জেলা শহরের ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় গেটের সামনে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। তবে কী কারণে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে প্রাথমিকভাবে তা জানাতে পারেনি পুলিশ।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে প্রতিদিনই স্কুল ছুটি হওয়ার পর আধিপত্য বিস্তার নিয়ে এসব সংঘর্ষের ঘটনা ঘটছে। গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সামনে একই কারণে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে অভিভাবকেরা অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে শাস্তির দাবি জানান।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে নানান মন্তব্য করেন অনেকে। রাসেল আহমেদ নামের একজন লিখেন, ভিডিও ফুটেজ দেখে এদের আইনে আওতায় আনা জরুরি। বোরহান চৌধুরী নামের একজন লিখেন, বিষয়টা খুবই দুঃখজনক। নজরুল ইসলাম লিখেন, কিশোরদের জন্য একটি নতুন আইন প্রণয়ন করা দরকার। মোজাম্মেল চৌধুরী লিখেন, এসব ঘটনায় প্রতিদিন আতঙ্কিত হয়ে পড়ে পথচারীরা। তিনি এ ক্ষেত্রে পুলিশ ও প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করেন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ১ নম্বর পুলিশ ফাঁড়ি পুলিশের পরিদর্শক মো. রহুল আমিন জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে উভয় পক্ষ পালিয়ে যায়। তবে তাদের সংঘর্ষের কারণ জানা যায়নি।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫