দক্ষিণী ব্লকবাস্টার ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার সিক্যুয়েলে দেখা যেতে পারে টালিউডের যীশু সেনগুপ্তকে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, ‘পুষ্পা: দ্য রুল’-এর ভিলেন হবেন তিনি। প্রথমে এ চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল বিজয় সেতুপতিকে। কিন্তু তিনি নভেম্বর থেকে নিজের প্রযোজিত একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকবেন, তাই প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন বিজয়। এরপরই নাকি চরিত্রটিতে অভিনয়ের জন্য যীশুকে চেয়েছেন পুষ্পা নির্মাতা।
২০২১ সালের ১৭ ডিসেম্বর মুক্তি পায় আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা ও ফাহাদ ফাসিল অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’। বক্স অফিসে রীতিমতো ঝড় তোলে সিনেমাটি। এখনো দর্শকদের মুখে মুখে ফেরে পুষ্পার গান ও সংলাপ। এর সিক্যুয়েল ‘পুষ্পা: দ্য রুল’ নিয়েও তাই দর্শকদের আগ্রহের শেষ নেই। এ সিনেমায় বাংলার তারকা যীশুর উপস্থিতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দেবে বলে আশা সবার।
যীশু সেনগুপ্তর জনপ্রিয়তা এরই মধ্যে বাংলা ছাড়িয়ে পৌঁছে গেছে দক্ষিণেও। ‘মায়েস্ত্রো’, ‘শ্যাম সিংহ রায়’, ‘সীতা রামাম’সহ বেশ কিছু তেলুগু সিনেমায় পাওয়া গেছে যীশুর উপস্থিতি।
এক সাক্ষাৎকারে যীশু নিজেই জানিয়েছিলেন, পুষ্পার প্রথম পর্বে খলনায়ক চরিত্রে অভিনয়ের প্রস্তাব এসেছিল তাঁর কাছে। ফাহাদ ফাসিল অভিনীত চরিত্রটি আসলে তাঁরই করার কথা ছিল। কিন্তু ওই সময় অন্য কাজে ব্যস্ত থাকায় কাজটি করতে পারেননি যীশু। তবে ‘পুষ্পা: দ্য রুল’ দিয়ে আল্লু অর্জুনের সঙ্গে অভিনয়ের স্বপ্ন পূরণ হতে পারে তাঁর।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫