Ajker Patrika

বিশ্বনাথে বিজয় দিবসের আলোচনা সভা

বিশ্বনাথ প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১১: ৩১
বিশ্বনাথে বিজয় দিবসের আলোচনা সভা

বিশ্বনাথে আল মাদরাতুল হানাফিয়্যাহ মাদ্রাসার উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ওয়ান-বাংলা নিউজের সম্পাদক জাকির হোসেন কয়েছ।

মাদ্রাসার পরিচালক শহিদুর রহমানের সভাপতিত্বে ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাওলানা মুখতার হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি, মাসিক বিশ্বনাথ ডাইজেস্টের সম্পাদক ও আল মাদরাসাতুল হানাফিয়্যার উপদেষ্টা রফিকুল ইসলাম জুবায়ের, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, সাংবাদিক শাহীন আহমদ, কবি এখলাছ উর-রহমান এখলাছ ও তৌফিক চৌধুরী। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাদ্রাসার ছাত্র নাদের আহমদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাতে বন্ধুদের সঙ্গে আড্ডায় দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, গ্রেপ্তার ৩

সফল ব্যক্তিদের জীবনের দশটি অভ্যাস

পাকিস্তানের বিপক্ষে মুশফিক আজ যা করলেন, তা বাংলাদেশের আর কেউ পারেননি

রাজধানীতে পরকীয়ার জেরে লাশ খণ্ডবিখণ্ড, মা-মেয়ে গ্রেপ্তার: র‍্যাব

অফিসকে বাসা বানিয়ে থাকছেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৮ কর্মকর্তা-কর্মচারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত