
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, ‘বাংলাদেশ বিশ্বের সবচেয়ে অগ্রগতির দেশ। আমরা দক্ষিণ এশিয়ায় নেতৃত্ব দিচ্ছি। আগামী পয়লা বৈশাখ থেকে ভূমিকর সম্পূর্ণভাবে অনলাইনে নেওয়া হবে। ওই দিন থেকে ভূমিকর আর হাতে হাতে নেওয়া হবে না। ৫০০ টাকার ভূমি কর দিতে গিয়ে তহশিল অফিসে মানুষ হয়রান হতো। আজকে আমি সাইজ করে দিয়েছি। ওখানে যাওয়ারও আর প্রয়োজন নেই।’
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর র্যাডিসন ব্লুতে চার দিনব্যাপী ‘রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার-২০২৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘দেশ দ্রুতগতিতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। আমরা অচিরেই ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত হব।’ তিনি দেশের আবাসন শিল্পে রিহ্যাবের নানা অবদানের কথা তুলে ধরেন।
সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘বিরোধী দলের লোকজন বসে ছিল কখন বাংলাদেশ শ্রীলঙ্কা হবে। তারা দেশের ভালো চায় না। সংসদে দাঁড়িয়ে বলেছিলাম বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না। বাংলাদেশ শ্রীলঙ্কা হয়নি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, রিহ্যাবের মেম্বার না হলে যেন জমির মালিকের সঙ্গে চুক্তি করতে না পারে সে ব্যবস্থা নিতে হবে। ডেভেলপারদের জমি বুঝিয়ে দিয়ে বছরের পর বছর ফ্ল্যাট পাচ্ছেন না, ফ্ল্যাটের জন্য রাস্তায় নামতে হচ্ছে জমির মালিকদের। এসব বিষয়ে রিহ্যাবকে কঠোর হতে হবে।
রিহ্যাবের সহসভাপতি (প্রথম) কামাল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম ও রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (তৃতীয়) লায়ন শরীফ আলী খান।
‘স্বপ্নীল আবাসন সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত এবারের মেলায় ৪৪টি প্রতিষ্ঠানের ৬১টি স্টল রয়েছে। মেলা চলবে আগামী রোববার পর্যন্ত।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
১৯ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫