
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির জুর্গাছড়ি এলাকার তরুণ কৃষি উদ্যোক্তা মো. রাসেল। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে তিন মাসের প্রশিক্ষণ নিয়ে ১০ একর জমিতে গড়ে তুলেছেন পেঁপে ও কলার বাগান। শুরুতে ৫ হাজার পেঁপে ও ২ হাজার ৫০০ কলার চারা রোপণ করেন তিনি। বর্তমানে পেঁপে বাজারজাত শুরু হলেও কলার মোচা মাত্র আসতে শুরু করেছে।
এ পর্যন্ত বাগানে তাঁর মোট খরচ হয়েছে ১৩ লাখ টাকা। পেঁপে ও কলার ব্যাপক চাহিদা থাকায় চলতি বছর প্রায় ৩৫ লাখ টাকা বিক্রি করা সম্ভব হবে বলে জানান রাসেল। এর সঙ্গে ২৫টি দেশি ছাগলও লালন-পালন করছেন তিনি।
সরেজমিন রাসেলের বাগানে দেখা গেছে, বাগান থেকে পেঁপে সংগ্রহের কাজ করছেন তিনি। ৫ হাজার পেঁপের মধ্যে আছে রেড লেডি (তাইওয়ান) ও দেশি প্রজাতির পেঁপে। আর ২ হাজার ৫০০ কলার মধ্যে আছে সবরি ও চাপা প্রজাতির কলা।
উদ্যোক্তা রাসেল জানান, এখন তাঁর বাগানের বয়স আট মাস। তাঁর বাগানের পেঁপের ব্যাপক চাহিদাও রয়েছে। ফল সংগ্রহ করার আগ পর্যন্ত প্রতি গাছে খরচ ১০০ টাকার বিপরীতে গাছপ্রতি বার্ষিক আনুমানিক ৬০০ টাকা আয় করা সম্ভব বলে জানান রাসেল।
কৃষি কর্মকর্তা জানান, পাহাড়ি এলাকার মাটি ও আবহাওয়া ফল চাষের জন্য খুবই উপযোগী। পেঁপে ও কলা চাষ করে স্বাবলম্বী হওয়া সম্ভব।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৭ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫