
নারায়ণগঞ্জের বন্দরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুম আহম্মেদের নির্বাচনী প্রচারণার গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গত বুধবার রাতে ধামগড় ইউনিয়নের জাঙ্গাল এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহতদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাসুম আহম্মেদ বলেন, ‘জাঙ্গাল এলাকায় প্রচারণা চলাকালে মাইক ও আমার সমর্থকদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় আমাদের ১০ জন আহত হয়েছে। একজনের মাথায় সেলাই করা হয়েছে। আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের মাধ্যমে জানতে পেয়েছি হামলাকারীরা কামাল হোসেনের সমর্থক।
এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠলে রাতেই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে বিক্ষুব্ধ নেতা-কর্মীদের শান্ত হওয়ার উদ্দেশে সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বন্দর কামতাল তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা বলেন, ‘নৌকা প্রতীকের প্রচারণা গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় বন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫