Ajker Patrika

মসুর ডালের ঝালপুলি

মিম লস্কর পিংকী
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১২: ৫৮
মসুর ডালের ঝালপুলি

পুরের জন্য উপকরণ
মসুর ডাল ১ কাপ, তেল ৩ টেবিল চামচ, শুকনো মরিচ ২-৩টি, লবণ পরিমাণমতো, হলুদগুঁড়ো আধা চা-চামচ, পেঁয়াজকুচি ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, ভাজা জিরার গুঁড়ো, আদাবাটা ও রসুনবাটা ১ চা-চামচ করে, মরিচের গুঁড়ো স্বাদমতো, গরম মসলার গুঁড়ো আধা চা-চামচ, ধনেপাতাকুচি পছন্দমতো।

রুটির জন্য
চালের গুঁড়ো ১ কাপ, ময়দা আধা কাপ, লবণ স্বাদমতো, পানি দেড় কাপ।

প্রণালি
মসুর ডাল ধুয়ে ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে। তারপর ডালের সমপরিমাণ পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে।

চুলায় একটি কড়াই বসিয়ে তাতে তেল গরম করে ২টি শুকনো মরিচ ফোড়ন দিয়ে পেঁয়াজকুচি হালকা বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হলে তাতে আদাবাটা, রসুনবাটা, লবণ, মরিচ ও হলুদের গুঁড়ো দিয়ে ৩০ সেকেন্ড ভেজে সেদ্ধ করে রাখা মসুর ডাল দিতে হবে। ডাল ঝরঝরে হয়ে এলে ধনেপাতাকুচি দিয়ে নামিয়ে নিতে হবে।

রুটির খামির তৈরির জন্য পানি ও লবণ একটা পাত্রে চুলায় বসিয়ে দিতে হবে। পানি ফুটে উঠলে তাতে চালের গুঁড়ো ও ময়দা দিয়ে পানির সঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ১ মিনিটের জন্য। তারপর চুলা বন্ধ করে খামির খুব ভালো করে মলে নিতে হবে। খামির মাখানো হলে ৪ ভাগে ভাগ করে প্রতিটি ভাগ দিয়ে একটি করে বড় রুটি বেলে নিতে হবে। বড় রুটি স্টিলের গ্লাস বা বাটির সাহায্যে গোল করে কেটে নিতে হবে। এবার সেই ছোট রুটিগুলোর ভেতর ডালের পুর ভরে পুলি পিঠা বানিয়ে ডুবো তেলে ভেজে নিলেই হয়ে যাবে মজাদার মসুর ডালের ঝালপুলি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত