উপকরণ
মসুর, খেসারি বা মুগ ডাল ১ কাপ, শজনেপাতা ছোট করে বেছে নেওয়া আধা কাপ, কাঁচা মরিচ ৫-৬টি, মাঝারি আকারের ৩টি পেঁয়াজ মিহি করে কাটা, হলুদের গুঁড়ো ও লবণ স্বাদমতো, ভাজা জিরার গুঁড়ো আধা চা-চামচ, তেল।
প্রণালি
ডাল ৫-৬ ঘণ্টা ভিজিয়ে রেখে শিল-পাটায় বেটে নিন। সেই সঙ্গে ধুয়ে পানি ঝরানো শজনেপাতা ও কাঁচা মরিচ বেটে নিন। বেটে নেওয়া ডাল, মরিচ, শজনেপাতা একটি বাটিতে তুলে রাখুন। এরপর পেঁয়াজকুচি, লবণ, হলুদ, জিরার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পিঁয়াজির আকার দিন। একটা কড়াইয়ে তেল গরম করে হালকা লালচে করে এপিঠ-ওপিঠ ভেজে নিন। ভাজা হয়ে গেলে তুলে পরিবেশন করতে হবে।
রেসিপি ও ছবি: শাহানাজ পারভীন

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫