Ajker Patrika

গাটছড়া বাঁধার অপেক্ষায়

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১০: ৩৯
গাটছড়া বাঁধার অপেক্ষায়

প্রভাস-আনুশকা
দুই দিন আগেই নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। নিজেই বললেন, শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন তিনি। অভিনেত্রী আনুশকা শেঠির সঙ্গে প্রভাসের সম্পর্ক নিয়ে বহুদিন ধরে গুঞ্জন তুঙ্গে। কয়েক মাস আগেও গুজব ছিল তাঁদের বিয়ে চূড়ান্ত। তখন দুজনেই বিষয়টি উড়িয়ে দিয়ে জানান, দুজন ‘জাস্ট ফ্রেন্ড’। এখন দেখার অপেক্ষা নতুন কোনো চমক অপেক্ষা করছে কি না।

সাবা ও হৃতিকহৃতিক রোশন-সাবা আজাদ
এই মুহূর্তে বলিউডের সবচেয়ে আলোচিত জুটি হৃতিক রোশন ও সাবা আজাদ। সম্পর্কের বিষয়ে কেউ স্বীকার না করলেও, তাঁদের প্রেম খুল্লাম খুল্লা। সম্প্রতি তাঁদের হাতে হাত রেখে নৈশভোজে যেতেও দেখা গেছে। হৃতিকের পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন সাবা। হৃতিকের সাবেক স্ত্রী সুজানের সঙ্গেও সাবার ভালো সম্পর্ক। দ্রুতই চার হাত এক হচ্ছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে হৃতিকের ঘনিষ্ঠজনেরা।

দিশা পাটানি ও টাইগার শ্রফটাইগার শ্রফ-দিশা পাটানি
টাইগার শ্রফ ও দিশা পাটানির প্রেম নিয়ে বলিউডে অনেক দিন ধরেই চর্চা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই এই জুটির একসঙ্গে ছবি ও ভিডিও দেখে ভক্তরাও ধরেই নিয়েছেন তাঁদের মধ্যে প্রেম চলছে। টাইগারের পরিবারের বাকি সদস্যদের সঙ্গেও সম্পর্ক খুবই ভালো দিশার। চলতি বছরেই এই জুটি বিয়ের পিঁড়িতে বসবেন বলে জোর গুঞ্জন রয়েছে।

কিয়ারা ও সিদ্ধার্থসিদ্ধার্থ-কিয়ারা
কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার সম্পর্ক এখন বলিউডের ওপেন সিক্রেট। এমনকি সিদ্ধার্থের বাড়ির নিচেও পাপারাজ্জিদের লেন্সবন্দী হয়েছেন কিয়ারা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সিদ্ধার্থের সম্পর্কে বলতে গিয়ে কিয়ারার গাল লাল হয়ে উঠেছিল। আর নিজের বিয়ের সম্পর্কে জানিয়েছেন, অ্যারেঞ্জ ম্যারেজ নয়, লাভ ম্যারেজ করতে চান তিনি। সেটা এই বছরই হতে পারে।

মালাইকা ও অর্জুনআরও আছেন...
আইটেম গার্ল মালাইকার থেকে অর্জুন কাপুর ১২ বছরের ছোট। দীর্ঘদিনের প্রেমের পর ৪৮ বছর বয়সী মালাইকার সঙ্গে খুব শিগগিরই নাকি অর্জুন গাটছড়া বাঁধতে চলেছেন এমন গুঞ্জন রয়েছে। এই তালিকায় আরও আছেন সুনীল শেঠিকন্যা অভিনেত্রী আথিয়া ও ক্রিকেটার কে এল রাহুল,  আদার জেইন-তারা সুতারিয়া, আলি জাফর-রিচা চাড্ডা প্রমুখ।

বিনোদন সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত