ঘটনা ১
২০১৯ সালে মুক্তি পায় মাসুদ পথিকের ‘মায়া, দ্য লস্ট মাদার’। ওই বছর ৮টি বিভাগে ১০টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় সিনেমাটি। পরবর্তী সময়ে ‘মায়া’ নামে আরও দুটি সিনেমা নির্মাণের ঘোষণা আসে নির্মাতা হিমেল আশরাফ ও জসিম উদ্দীন জাকিরের তরফ থেকে। ফলে নাম নিয়ে তৈরি হয় বিভ্রান্তি। শেষ পর্যন্ত হিমেল আশরাফ ‘মায়া’ থেকে সরে দাঁড়ালেও মিলন, সাইমন সাদিক, রোশান ও বুবলীকে নিয়ে একই নামে সিনেমা বানিয়েছেন জসিম উদ্দীন জাকির। নাম নিয়ে মুখোমুখি সংঘর্ষ এড়াতে তিনি সিনেমার শেষে বাড়তি শব্দ যোগ করে নাম রেখেছেন ‘মায়া, দ্য লাভ’।
ঘটনা ২
এ ঘটনার কেন্দ্রে রয়েছে ‘গিরগিটি’। ২০২০ সালে সৌরভ কুণ্ডু এ নামে একটি সিনেমা বানাচ্ছিলেন। এ বি এম সুমন ও পূর্ণিমা বৃষ্টিকে নিয়ে বেশির ভাগ অংশের শুটিং শেষ করেছেন তিনি। তবে এ বছর একই নামে আরেকটি সিনেমা তৈরির ঘোষণা দেন চন্দন চৌধুরী। আবারও শুরু হয় নাম নিয়ে জটিলতা। শেষ পর্যন্ত পরিচালক সমিতির হস্তক্ষেপে সিনেমার নাম পরিবর্তন করেন চন্দন চৌধুরী। ‘গিরগিটি’ বদলে সিনেমাটির নাম রাখা হয়েছে—‘২৪.৩-এর রাত’।
ঘটনা ৩
আদর আজাদ ও পূজা চেরি সিলেটে এখন যে সিনেমার শুটিং করছেন, তার নাম ‘নাকফুল’। বানাচ্ছেন আলোক হাসান। তবে শেষ পর্যন্ত সিনেমাটির নাম এটাই থাকবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। কারণ একই নামে সাত বছর আগে আরেকটি সিনেমা বানিয়েছিলেন দেওয়ান নাজমুল। সেটি এখনো মুক্তি পায়নি, সম্প্রতি জমা পড়েছে সেন্সরে।
আলোক বলেন, ‘নাম নিবন্ধনের সময়ও কেউ বলেননি এই নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। শুটিং শুরুর পর পরিচালক দেওয়ান নাজমুল আমাকে জানালেন। আমার গল্প নাকফুল নিয়ে। এই নামটা না রাখতে পারলে ঠিক জমবে না। আমি পরিচালক সমিতিতে আবেদন করেছি। তারা বিষয়টি দেখবে বলে আশ্বাস দিয়েছে। ২৫ এপ্রিল শুটিং শেষ করে ঢাকায় ফিরে বিষয়টি নিয়ে বসব।’
অন্যদিকে ‘নাকফুল’ নামটি ছাড়তে নারাজ দেওয়ান নাজমুল। তিনি জানিয়েছেন, তাঁর গল্প, টাইটেল গান—সবই নাকফুল নিয়ে। নাম পরিবর্তন হলে গল্প নষ্ট হবে। আলোক হাসানের জন্য দুঃখপ্রকাশ ছাড়া কিছুই করার নেই বলে জানিয়েছেন দেওয়ান নাজমুল।
পরিচালক সমিতির সভাপতি যা বললেন
১৯৮১ সাল থেকে পরিচালক সমিতিতে একটি খাতা মেইনটেইন করি আমরা। সেখানে বাংলাদেশে এ পর্যন্ত তৈরি হওয়া সব সিনেমার নাম লিপিবদ্ধ আছে। কোনো নির্মাতা চাইলে তালিকা দেখে তাঁর সিনেমার নাম ঠিক করতে পারেন। আগে ৬০ বছরের মধ্যে কেউ পুরোনো নাম ব্যবহার করতে পারতেন না। এখন ১২ বছর পরেই ব্যবহার করা যায়। তবে সম্মানিত ও খ্যাতিমান পরিচালকদের সিনেমা কিংবা কালজয়ী সিনেমার নাম ব্যবহার করতে দিই না।
পৃথিবীতে এত শব্দ এত নাম, কেউ যদি চায় তাহলে পছন্দের নামের আগে-পরে বাড়তি শব্দ বসিয়ে সেই নামে নিবন্ধন নিতে পারেন। সিনেমার নাম নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে আমরা সচেতন থাকি। তবুও এ ধরনের জটিলতা মাঝেমধ্যে হয়। তখন আমরা সমাধানের চেষ্টা করি। সম্প্রতি ‘নাকফুল’ নামটি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে। দুই পরিচালকের সঙ্গে বসে আলোচনার মাধ্যমেই তার সমাধানের চেষ্টা করব আমরা।সোহানুর রহমান সোহানসভাপতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি
সোহানুর রহমান সোহান, সভাপতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫