কাঞ্চনপুর, ত্রিপুরা—সেখানেই কাটল নিশিতা বড়ুয়ার পয়লা বৈশাখ। নববর্ষে গান গাইতে ভারত থেকে ডাক পেয়েছিলেন তিনি। গাড়ি থেকে ত্রিপুরায় নামার পরই ঢাক বাজিয়ে, নেচে-গেয়ে অভ্যর্থনা জানানো হয় নিশিতাকে। সবার এমন ভালোবাসায় বিস্মিত যেমন হয়েছেন, ভালোও লেগেছে খুব। ওই মুহূর্তের ছোট ভিডিও ক্লিপটি ফেসবুকেও শেয়ার করেছেন নিশিতা। ত্রিপুরায় বৈশাখী উৎসবে স্টেজ শোতে পারফর্ম করে ভালো লাগার পরিমাণ বেড়েছে আরও।
এমন ভালো লাগা ছড়িয়ে আছে নিশিতার সাম্প্রতিক কাজগুলোতেও। অনেক বছর ধরে গান গাইছেন তিনি। তবে এই প্রথম গাইলেন বাউলসম্রাট শাহ আবদুল করিমের গান। ‘সখী কুঞ্জ সাজাও গো’ গানটিতে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন নিশিতা। শিগগিরই গানটি প্রচারে আসবে বলে জানিয়েছেন সংগীতশিল্পী। এ ছাড়া সম্প্রতি তিনি গেয়েছেন আঞ্চলিক গানের কিংবদন্তি শিল্পী শেফালী ঘোষের ‘যদি সুন্দর একখান মুখ পাইতাম’। সম্প্রতি বিটিভিতে গানটির শুটিং হয়েছে। প্রচার হবে ঈদের বিশেষ অনুষ্ঠানমালায়।
নিশিতা বলেন, ‘দুটি গানই ভালোভাবে গাইবার সর্বাত্মক চেষ্টা করেছি। শিল্পী হিসেবে গানে নিজের চর্চা, অধ্যবসায় নিয়মিত রেখেছি। কারণ আমি জানি, এখানে সাধনার বিকল্প নেই। আজীবন শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা রেখেই বিনয়ের সঙ্গে গানের সাধনা করে যেতে চাই।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫