ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা ‘উস্তাদ হোটেল’ দিয়ে সাফল্যের শুরু দুলকার সালমানের। কয়েক বছরের মধ্যে তিনি হয়ে ওঠেন মালয়ালম ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত তারকা। ‘বেঙ্গালুরু ডেজ’, ‘চার্লি’, ‘কালি’, ‘কুরুপ’সহ অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন দুলকার।
মালয়ালম ইন্ডাস্ট্রির গণ্ডি ছাড়িয়ে হাজির হয়েছেন তামিল, তেলুগু ও বলিউডে। তবে গত বছর থেকে হঠাৎ করেই কমতে থাকে তাঁর সিনেমা মুক্তির সংখ্যা।
২০২৩ সালে ‘কিং অব কথা’ নামে মাত্র একটি সিনেমা মুক্তি পায় দুলকার সালমানের। বক্স অফিসে মোটেই ভালো করতে পারেনি। অথচ এর আগের বছরই তামিল, তেলুগু, মালয়ালম ও হিন্দি মিলিয়ে চারটি সিনেমা মুক্তি পেয়েছিল তাঁর। সিনেমাগুলো আলোচিতও হয়েছিল।
গত বছরের মতো এ বছরও অনেকটা নিশ্চুপ তিনি। ‘কল্কি ২৮৯৮ এডি’তে অতিথি চরিত্রে দেখা দিয়েছিলেন। ৩১ অক্টোবর হলে আসবে চলতি বছর দুলকারের প্রথম সিনেমা ‘লাকি ভাস্কর’।অভিনয় থেকে দুলকারের হঠাৎ গুটিয়ে নেওয়াটা মানতে পারেনি ভক্তরা।
তাঁর বিরতি নিয়ে ভক্তদের মনে নানা সমীকরণ ছিল। নতুন সিনেমা মুক্তির আগে তাই বিষয়টি নিয়ে কথা বলেছেন অভিনেতা। জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণেই বিরতি নিয়েছিলেন। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দুলকার সালমান বলেন, ‘বিরতির খুব দরকার ছিল।
আমার সর্বশেষ কয়েকটি সিনেমা ভালো করতে পারেনি। আমি শারীরিকভাবেও সুস্থ ছিলাম না। গত বছর মাত্র একটা সিনেমা করতে পেরেছি। এটা হয়তো আমারই দোষ যে, নিজের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে পারিনি।’
দুলকারের বাবা মালয়ালম ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টার মামুট্টি। নিজের ব্যর্থতার সময়ে বাবার কাছে অনেক বিষয়ে পরামর্শ নিয়েছেন দুলকার। এ বয়সেও মামুট্টি সমান আগ্রহ ও উদ্যম নিয়ে সিনেমা করে যাচ্ছেন, বিষয়টি অবাক করে দুলকারকেও। তিনি বলেন, ‘বাবা যখন বাসায় থাকেন তখনো সিনেমা নিয়ে ভাবেন। একদিন হঠাৎ ‘‘পেয়ে গেছি’’ বলে চিৎকার করে ওঠেন। জিজ্ঞাসা করতেই বললেন, ‘‘আমার চরিত্রটা পেয়ে গেছি’’। কয়েক দিন পরেই যে সিনেমার শুটিং শুরু হবে, সেটা নিয়েই ভাবছিলেন বাবা। এভাবেই তিনি সব সময় তাঁর কাজ নিয়ে ভাবেন।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫