
গাইবান্ধার ফুলছড়ি টিকাকেন্দ্রে এক ছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় হাতাহাতিতে অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। গুরুতর আহত এক কলেজের শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটে গতকাল রোববার সকালে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে। পরে খবর পেয়ে ফুলছড়ি থানার উপপুলিশ পরিদর্শক শাহজাহান আলী ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জানা গেছে, উপজেলার আট শিক্ষাপ্রতিষ্ঠানের আড়াই হাজার শিক্ষার্থী করোনার দ্বিতীয় ডোজের টিকা নিতে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আসে। সকালে শিক্ষার্থীরা টিকাকেন্দ্রে গাদাগাদি করে সারিবদ্ধ হয়ে দাঁড়ায়। এ সময় এক ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে ফুলছড়ি সরকারি পাইলট উচ্চবিদ্যালয়, উদাখালী উচ্চবিদ্যালয় ও বুড়াইল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে বাগ্বিতণ্ডা ও মারামারি শুরু হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা কাঠখড়ি নিয়ে একে অপরকে ধাওয়া করে। এতে বুড়াইল স্কুল অ্যান্ড কলেজের জিয়াম মিয়া (১৯) নামের এক শিক্ষার্থীর মাথা ফেটে গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাঁকে জরুরি বিভাগে চিকিৎসা দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তবে শিক্ষার্থীদের অভিযোগ, টিকাদানকেন্দ্রে ছেলেমেয়ে একসঙ্গে দাঁড় করানোর কারণে এ বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রফিকুজ্জামান বলেন, উপজেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের আড়াই হাজার শিক্ষার্থীকে গতকাল করোনার দ্বিতীয় ডোজের টিকার জন্য শিক্ষা অফিস থেকে পাঠানো হয়। একসঙ্গে এত শিক্ষার্থীকে হাসপাতাল থেকে নিয়ন্ত্রণ করা কষ্টকর। এরই মধ্যে অনাকাঙ্ক্ষিতভাবে শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে। পরবর্তী সময়ে পুনরায় যেন টিকাকেন্দ্রে বিশৃঙ্খলা না হয়, সে জন্য সতর্ক থাকা হবে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
১২ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫