ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনা নতুন কিছু নয়। তারকারা এ বিড়ম্বনায় একটু বেশি পড়েন। এবার এমনই এক পরিস্থিতির মুখে পড়েছেন অভিনেত্রী পূর্ণিমা। আর এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানালেন তিনি। তবে ফেসবুক অ্যাকাউন্ট নয়, পূর্ণিমা সতর্ক করলেন তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরের জন্য। সম্প্রতি একটি প্রতারক চক্র পূর্ণিমার ছবি দিয়ে অচেনা ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলেছে। সেই নম্বর থেকে কল ও মিসড কল দিচ্ছে অনেককে। সেই কল ব্যাক করতে গিয়েই প্রতারণার ফাঁদে পড়ছেন অনেকে। তাই এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বললেন পূর্ণিমা। জানালেন, তিনি এই কল বা মিসড কলের সঙ্গে জড়িত নন।
গতকাল নিজের ফেসবুক আইডিতে বেশ কয়েকটি স্ক্রিনশট জুড়ে দিয়ে পূর্ণিমা লেখেন, ‘বিষয়টা এখন অতিরিক্ত হয়ে গেল। আপনারা যারা আমাকে চেনেন এবং জানেন, তারা বিভ্রান্ত না হয়ে এই সব নাম্বার থেকে ফোন করলে ব্লক করে দেবেন। আমার একটাই মোবাইল নাম্বার, আর আমি প্রয়োজন ছাড়া কাউকে বিরক্ত করি না। মিসড কল তো দেই-ই না। কোনো একটা চক্র বিভিন্ন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে আমার ছবি ব্যবহার করে আপনাদের ফোন করছে অথবা মিসড কল দিচ্ছে। তাই, সবাইকে অনুরোধ করছি, এমন কোনো নাম্বার থেকে কল বা ম্যাসেজ এলে ইগনোর করবেন।’
পূর্ণিমার শেয়ার করা স্ক্রিনশটে দেখা যাচ্ছে, সেই নম্বর থেকে ম্যাকক্যান গ্লোবাল গ্রুপের অ্যানগি নামের একজন রিমোট জবের প্রস্তাব দিয়ে মেসেজ করেছে। এই চাকরির জন্য দেওয়া হবে প্রতিদিন ৩ হাজার থেকে ৫ হাজার টাকা। বিস্তারিত জানতে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৩ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫