অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সোশ্যাল মিডিয়ায় যতটা সরব, ততটা যোগাযোগ নেই সাংবাদিকদের সঙ্গে। তাই সোশ্যাল মিডিয়ার সূত্র ধরেই অনেকে প্রভার সংবাদ সংগ্রহ করেন। এবার এই অভিনেত্রী অভিযোগ করলেন, প্রায় সময় তাঁকে নিয়ে মিথ্যা নিউজ হয়। বুধবার বিকেলে ইনস্টাগ্রাম ও টুইটারে একটি ভিডিও আপলোড করেছেন প্রভা। সেখানেই তিনি এমন অভিযোগ করেন। শুধু তা-ই নয়, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন প্রভা।
ভিডিওতে প্রভা বলেন, ‘১০ বছর ধরে কিছু মিথ্যা খবর দ্বারা আমি প্রভাবিত। একপর্যায়ে যখন দেখলাম, বিষয়টি কোনোভাবেই সমাধান করতে পারছি না, তখন আপনাদের সঙ্গে আমার দূরত্ব আরও বেড়ে যায়। এখন আপনারা আমাকে মুঠোফোনে পান না। কিন্তু ইনস্টাগ্রামে যখন কোনো কিছু পোস্ট করি, স্ট্যাটাস দিই, আপনারা সেটা নিয়েও নিউজ করেন। আমি চাচ্ছি না আমার অনুমতি ছাড়া আপনারা আর কোনো নিউজ করুন। আমার সঙ্গে ফোনে যদি আপনাদের যোগাযোগ হয়, আমি যদি অনুমতি দিই, শুধু তখনই আপনারা আমার নিউজ প্রকাশ করবেন।’
প্রভা আরও বলেন, ‘আমি ভাবতাম, বিনোদনজগতে আছি, আপনিও আমাকে আপনার বোনের মতো দেখেন। কিন্তু আমি আসলে ভুল ভেবেছি। আপনারা আসলে আমাকে ওভাবে চিন্তা করতে পারেন না। এসব বিষয় নিয়ে মানসিকভাবে আমি খুবই প্রভাবিত।’
মিথ্যা নিউজ করলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে প্রভা বলেন, ‘আমার সোশ্যাল মিডিয়াও লিমিটেড করা। আমি চাই না, আমার নিউজ আপনারা সাধারণ জনতার মাঝে ছড়িয়ে দেন। কারণ, অধিকাংশ সময় আপনারা মিথ্যা বলেন। এটা দয়া করে করবেন না, না হলে আমাকে আইনগত ব্যবস্থা নিতে হবে।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৮ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫