
হুমায়ুন ফরীদি বাংলাদেশের সেরা অভিনেতাদের মধ্যে একজন। আমার সৌভাগ্য আমি উনাকে ছাত্রজীবন থেকে পেয়েছি। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। তাঁর সঙ্গে যখন পরিচয়, তখন তিনি ঢাকা থিয়েটারে অলরেডি জয়েন করেছেন। দু-একটা নাটকেও অভিনয় করেছেন।
আমার অভিনয়ের শুরুটাও নাটকীয়ভাবে হয় তাঁর হাত ধরে। তিনিই আমাকে প্রথম প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ দিয়েছিলেন। সেটা ছিল ১৯৮০ সালে, আমাদের হলের নাট্যোৎসব প্রতিযোগিতার একটি নাটকে।
আমি যখন ঢাকা থিয়েটারে যোগ দিই, তখন থেকে তিনি আমাকে নানা পরামর্শ দিতেন। একসঙ্গে নাটকের ওয়ার্কশপ করতাম। ওনার সঙ্গে সহশিল্পী হয়ে কাজ শুরু করেছি ‘কেরামত মঙ্গল’ নাটকে। টেলিভিশনেও একসঙ্গে বেশ কিছু কাজ করার সৌভাগ্য হয়েছে। তবে আমার সবচেয়ে বড় পাওয়া—যাঁর কাছ থেকে কাজ শিখেছি, তিনি আমার পরিচালনায় অনেক নাটকে অভিনয় করেছেন। ধারাবাহিক ‘স্পর্শের বাইরে’ থেকে শুরু করে পরবর্তী সময়ে অনেক নাটকে আমি ফরীদি ভাইকে নিয়ে কাজ করেছি।
কারণ, আমার ওই জায়গাটা ছিল, যেখানে ফরীদি ভাই, সুবর্ণা, আসাদ ভাই—তাঁরা কখনো না করতে পারতেন না। তাই আমি এই সুযোগটা নিতাম। ফরীদি ভাইকে বলতাম, আপনাকে এই নাটকে অভিনয় করতে হবে, রাজি হতে দ্বিতীয়বার ভাবতেন না। সময়মতো আসতেন সব সময়। শিডিউল নিয়ে কখনো ভোগাননি। এই জীবনে আমাকে যদি কেউ ভালো অভিনেতা বলেন, এর অনেকটা কৃতিত্ব ওনার।
তাঁর মতো প্রাণবন্ত মানুষ আমি খুব কম দেখেছি। ভীষণ সাবলীল ছিলেন। হাসি-আড্ডায় চারপাশ মাতিয়ে রাখতেন। অনেক কঠিন চরিত্র যখন পেতাম, ওনার সঙ্গে পরামর্শ করতাম। অভিনয়ের ক্ষেত্রে ফরীদি ভাই আমার প্রধান পরামর্শদাতা ছিলেন। এখন আর জিজ্ঞেস করার মানুষ নেই। তাই তাঁর বলে যাওয়া কথাগুলোই স্মরণ করতে থাকি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১৪ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫