হুমায়ুন ফরীদি

হুমায়ুন ফরীদি
হুমায়ুন ফরীদি ছিলেন মঞ্চের দাপুটে অভিনেতা। পরবর্তী সময়ে তিনি টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করেও খ্যাতি অর্জন করেন। হুমায়ুন ফরীদির জন্ম ১৯৫২ সালের ২৯ মে পুরান ঢাকার নারিন্দায়। গ্রামের বাড়ি গাজীপুরের কালীগঞ্জের চুয়ারিয়া গ্রামে। প্রাথমিক শিক্ষা নিজ গ্রামে।

হুমায়ুন ফরীদির নির্বাচিত উক্তিগুলো
হুমায়ুন ফরিদীর বলা অনেক কথা পথ দেখিয়েছে পরবর্তী প্রজন্মকে। জেনে নিন এমন নির্বাচিত কিছু উক্তি। আরও ভিডিও দেখতে ইউটিউব চ্যানেলটি ক্লিক করুন:https://www.youtube.com/c/AjkerPatrikabd

হুমায়ুন ফরীদির মৃত্যুর দিন আজ
হুমায়ুন ফরীদি। বাংলা চলচ্চিত্রের শক্তিমান একজন অভিনেতা। এই কিংবদন্তি ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। চলচ্চিত্র, মঞ্চ ও টেলিভিশনে তিনি ছিলেন জনপ্রিয়। তাঁকে বলা হতো অভিনয়ের কারিগর।

আজ কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদির ৭১তম জন্মদিন
আজ ২৯ মে কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদির ৭১ তম জন্মদিন। ১৯৫২ সালের এই দিনে ঢাকার নারিন্দায় জন্ম নেন তিনি। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র-তিন মাধ্যমেই ছিল তাঁর সমান পদচারণা।




