অভিষেক বচ্চনের সঙ্গে দ্বিতীয়বার কাজ করতে চলেছেন সাইয়ামি খের। আমাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় ওয়েবসিরিজ ‘ব্রিথ’-এ তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। এই বছরের শেষের দিকে আর বালকি তাঁর স্পোর্টসভিত্তিক সিনেমা ‘ঘুমর’-এর শুটিং শুরু করবেন। সেখানে ক্রিকেট কোচের চরিত্রে অভিনয় করবেন অভিষেক বচ্চন। অনেক দিন এমন এক নায়িকার সন্ধানে ছিলেন বালকি, খেলাধুলার প্রতি যাঁর বিশেষ আগ্রহ ও ভালোবাসা আছে। বিশেষ করে, ক্রিকেটের প্রতি জ্ঞান ও ধারণা আছে। অবশেষে সাইয়ামিকেই খুঁজে পেয়েছেন তিনি, সিনেমার মূল নায়িকা হিসেবে তাঁকেই নিয়েছেন বালকি।
ব্যক্তিগত জীবনে খেলাধুলা ভালোবাসেন সাইয়ামি। একসময় নিজেও খেলতেন। স্কুল ক্রিকেটের জাতীয় পর্যায়ে খেলেছেন। ক্রিকেট নিয়ে তাই বেশ জ্ঞান তাঁর। বলিউডের এই তরুণী নায়িকাকে ব্যাট হাতে ময়দানে ছক্কা হাঁকাতে দেখা যাবে এবার। অবশ্য, চরিত্রটির জন্য সাইয়ামিকে একাধিকবার অডিশন দিতে হয়েছে।
বর্তমানে অনুরাগ কাশ্যপ প্রযোজিত একটি সিনেমায় অভিনয় করছেন সাইয়ামি খের। এর আগে অনুরাগের পরিচালনায় ‘চোকড’ সিনেমায় দেখা গেছে এই অভিনেত্রীকে। ড্রামা ঘরানার নতুন এই সিনেমার কাজ সদ্য শুরু হয়েছে হায়দরাবাদে। তবে এর বিষয় সম্পর্কে এখনই কিছু জানা যাচ্ছে না। প্রজেক্টটির পরিচালকের নামও খোলাসা করেননি নির্মাতারা। আর বালকির ‘ঘুমর’, রাহুল ঢোলাকিয়ার ‘অগ্নি’, তাহিরা কাশ্যপের ‘শর্মাজি কি বেটি’, অশ্বিনী আইয়ার তিওয়ারির ‘ফাড়ু’সহ সাইয়ামির হাতে বেশ কয়েকটি প্রজেক্ট রয়েছে এই মুহূর্তে।
রাকেশ ওম প্রকাশ মেহেরার ‘মির্জা’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন সাইয়ামি। নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত চোকড সিনেমায় অভিনয় করে সবার প্রশংসা কুড়িয়েছিলেন এই বলিউড নায়িকা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫