খুলনা টু সাতক্ষীরা মহাসড়কের দারোগার ভিটা মোড়ে চলমান রেল লাইনের ক্রসিংয়ের কাজ বন্ধের দাবি জানিয়েছে এলাকাবাসী। এ কাজের পরিবর্তে আন্ডারপাস ও ওভারপাস করার দাবি জানান তারা। গত বৃহস্পতিবার দুপুরে খুলনাবাসীর ব্যানারে একটি মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে আসা শত শত সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন উন্নয়নকে সাধুবাদ জানাই। কিন্তু কাদের স্বার্থ হাসিল করতে রেল কর্তৃপক্ষ প্রাচীনতম নকশায় গুরুত্বপূর্ণ এই দুটি ব্যস্ততম সড়কের ওপর দিয়ে রেলক্রসিং করছেন এটা বোধগম্য নয়।
এই রেলক্রসিংয়ের কারণে প্রতিনিয়ত এখানে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। মানববন্ধনে বক্তারা আরও বলেন, মানুষের স্বার্থে রেল লাইন নির্মাণ করা হোক । তবে কেন সেই সাধারণ মানুষের ক্ষতি করতে রেল কর্তৃপক্ষ উঠেপড়ে লেগেছেন। বক্তারা দ্রুত নকশা পরিবর্তন করে আধুনিক মানের নকশা করে এখানে আন্ডারপাস বা ওভারপাস নির্মাণ করার জোর দাবি জানান।
মানববন্ধনে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আশরাফুল আলম খান বলেন, জনগণের উপকার করছে সরকার। সে জন্য আমি জনগণের প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি আমাদের উন্নয়নের জন্য কাজ করছেন। কিন্তু রেলের কিছু ভুলের কারণে জনগুরুত্বপূর্ণ এই ঠিকরাবাদ ও দারোগারভিটা মোড়ে মান্দাতার আমলের নিয়মে রেলক্রসিং না করে আন্ডারপাস বা ওভারপাস নির্মাণ করে কাজটি দ্রুত শেষ করা হোক।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য দিলীপ হালদার, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মণ্ডল, চেয়ারম্যান আতিকুজ্জামান আশিক, মিজানুর রহমান, মিলন গোলদার, আসাবুর রহমান, হাদি উজ জামান হাদী, মানস পাল, অনুপ গোলদার, বিএম মাসুদ রানা, শেখ মো. ওয়াহিদুর রহমান, অহিদুল ইসলাম, আসলাম তালুকদার, প্রকাশ রায় প্রমুখ।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫