হিরোশিমা-নাগাসাকি ধ্বংসকারী পারমাণবিক বোমার জনকের বায়োপিক দেখছে জাপান। গত শুক্রবার অবশেষে দেশটিতে মুক্তি পেয়েছে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’।
ভ্যারাইটি জানিয়েছে, তিন দিনে জাপান থেকে সিনেমাটি আয় করেছে ২৫ লাখ ডলার। গত ২৯ মার্চ জাপানের ৩৪৩টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পায়। একই সময়ে জাপানের প্রেক্ষাগৃহে চলছে জাপানিজ হরর সিনেমা ‘স্ট্রেঞ্জ হাউস’ ও অ্যানিমেটেড সিনেমা ‘হাইকুই’। বক্স অফিসে ওপেনহাইমারের অবস্থান এ দুটির পরেই।
ওপেনহাইমার সিনেমার বিষয়বস্তু জাপানিদের জন্য খুব স্বস্তির নয়। এটি তৈরি হয়েছে পারমাণবিক বোমার জনক রবার্ট জে ওপেনহাইমারের জীবনী অবলম্বনে। সিনেমার একটি বড় অংশজুড়ে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার বিখ্যাত ম্যানহাটান প্রকল্পের গল্প।
লস আলামোস ল্যাবরেটরির পরিচালক ছিলেন ওপেনহাইমার, এই ল্যাবরেটরিতে তৈরি পারমাণবিক বোমা দিয়েই ধ্বংস করে দেওয়া হয়েছিল জাপানের হিরোসিমা ও নাগাসাকি শহর। তাই গত বছর সিনেমাটি বিশ্বজুড়ে মুক্তি পেলেও জাপানে নিষিদ্ধ ছিল।
প্রাথমিকভাবে ইউনিভার্সাল পিকচারস ওপেনহাইমারের বৈশ্বিক মুক্তির পরিকল্পনায় জাপানকে অন্তর্ভুক্ত করতে পারেনি দেশটির আপত্তির কারণে। তবে প্রযোজনা প্রতিষ্ঠানটি খুব চেষ্টা করছিল যাতে সেখানে মুক্তি দেওয়া যায়। কারণ হলিউডের অন্যতম বড় বাজার জাপান। অনেক কাঠখড় পুড়িয়ে জাপানি পরিবেশক প্রতিষ্ঠান বিটারস এন্ড অবশেষে দেশটিতে ২৯ মার্চ ওপেনহাইমার মুক্তি দেয়। সিনেমাটিতে কী দেখানো হয়েছে, সেটা নিয়ে অনেক জাপানির প্রবল আগ্রহ ছিল। ফলে হলগুলোতে দর্শক সমাগম হচ্ছে ভালোই।
জাপান এখন যুক্তরাষ্ট্রের মিত্র শক্তি। তবে অতীতের সেই দগদগে ক্ষত এখনো স্পষ্ট প্রতিটি জাপানি নাগরিকের মনে। ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে হিরোশিমার ৩৭ বছর বয়সী বাসিন্দা কাওয়াই বলেন, ‘অবশ্যই এটি একটি অসাধারণ সিনেমা। কিন্তু সিনেমায় পারমাণবিক বোমাকে এমনভাবে তুলে ধরা হয়েছে, যা দেখে মনে হয় সেটি প্রশংসার যোগ্য। হিরোশিমার একজন বাসিন্দা হিসেবে আমি সিনেমাটি দেখতে অস্বস্তি বোধ করেছি।’
উল্লেখ্য, গত ২১ জুলাই মুক্তির পর ওপেনহাইমার বিশ্বব্যাপী ব্যাপক সাফল্য লাভ করে। বক্স অফিসের পর সিনেমাটি সাফল্যের ধারা বজায় রেখেছে পুরস্কারের মঞ্চগুলোতেও। ৯৬তম অস্কারে সেরা সিনেমা, নির্মাতা, অভিনেতাসহ ৭টি বিভাগে পুরস্কার পেয়েছে ওপেনহাইমার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫