স্টার জলসার পর্দায় আসছে নতুন ধারাবাহিক ‘গুড্ডি’। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই ধারাবাহিক। দেখা যাবে প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়। ধারাবাহিকের প্রোমো বেশ দর্শকপ্রিয় হয়েছে। প্রোমোতে পাহাড়ের সাধারণ এক মেয়ের গল্প দেখানো হয়েছে।
কলেজপড়ুয়া মেয়ে গুড্ডির স্বপ্ন—পুলিশ অফিসার হওয়া। তাই সে যুক্ত হয়েছে কলেজের এন সি সি ইউনিটে। নিজের স্বপ্ন নিয়ে ভীষণ আবেগপ্রবণ গুড্ডি। পুলিশ অফিসার অনুজ চ্যাটার্জিকে সে রোলমডেল হিসেবে দেখে। এদিকে গুড্ডির স্কুলশিক্ষিকা শিরিনের সঙ্গে অনুজের সম্পর্কটা অনেক দিনের। গুড্ডির ইচ্ছে শিরিনের সঙ্গে বিয়ে হোক অনুজের। কিন্তু পরিস্থিতি ও ভাগ্য বদলে যায়। তৈরি হয় গল্পের নতুন বাঁক। চেনা-অচেনা এক ঝাঁক তারকার সমাহারে জীবনের জটিলতা ও স্বপ্ন পূরণের তাগিদের গল্প নিয়ে আসছে এই সিরিয়াল।
গুড্ডির চরিত্রে অভিনয় করবেন শ্যামৌপ্তি মুদলি। কলকাতায় জন্ম তাঁর। ডাকনাম মিষ্টি। ছোটবেলা থেকেই নাচ শিখতেন। নাচের প্রতি আগ্রহই তাঁকে অভিনয়ে এনেছে। ২০১৭ সালে ‘চোখের বালি’ সিরিয়ালের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন শ্যামৌপ্তি। ‘পটলকুমার গানওয়ালা’, ‘দাসী’, ‘করুণাময়ী রানী রাসমণি’, ‘বাজলো তোমার আলোর বেণু’, ‘ধ্রুবতারা’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন তিনি।
শ্যামৌপ্তির বিপরীতে অনুজ চ্যাটার্জির চরিত্রে দেখা যাবে অভিনেতা রণজয় বিষ্ণুকে। ছোট পর্দার বেশ পরিচিত মুখ তিনি। ইটিভি বাংলার ‘সাঁঝবেলা’ সিরিয়ালে প্রথম অভিনয় করেন তিনি। এর পর ‘রোশনি’ ও ‘দুই ভুবনের পারে’ সিরিয়ালে তাঁর অভিনয় দেখা যায়। কিন্তু তারপর দীর্ঘদিনের জন্য তিনি সিরিয়াল থেকে বিরতি নিয়েছিলেন। স্টার জলসার এই ধারাবাহিক দিয়ে তিনি নতুন করে পর্দায় ফিরছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২৪ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫