অপ্রচলিত ডাল জাতীয় ফসল অড়হর। ডাল ছাড়াও সবুজ সবজি হিসেবে অড়হর বীজ খাওয়া যায়। এবার অড়হর বীজ প্রক্রিয়াকরণের মাধ্যমে মুখরোচক সাতটি পণ্য উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির। দীর্ঘদিন গবেষণা করে তিনি এ সফলতা পেয়েছেন।
গতকাল বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এই গবেষক। তিনি শুকনো বীজের অড়হর-রুটি, অড়হর-পুরি, অড়হর-শিঙাড়া, সেদ্ধ কাঁচা বীজের পেস্ট দিয়ে অড়হর-হালুয়া ও অড়হর-কাবাব, অড়হর বীজ ভাজা এবং কাঁচা বীজের সবজি তৈরির কৌশল উদ্ভাবন করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন এবং অধ্যাপক ড. মো. নেছার উদ্দীন।
ছোলায়মান আলী ফকির জানান, অড়হর-রুটি ভাতের বিকল্প হিসেবে চালের ওপর চাপ কমাতে কার্যকর। অড়হর ডালের পেস্ট ময়দার সঙ্গে মিশিয়ে রুটি তৈরি করা যায়। ভাতের চেয়ে কার্বোহাইড্রেট অনেকাংশে কম থাকায় ওজন কমাতে কার্যকর এই রুটি। তরকারিতে মটরশুঁটির বিকল্প ডালজাতীয় খাবার হিসেবেও ব্যবহার করা যাবে এটি।
পুষ্টি উপাদান ও ঔষধিগুণ সম্পর্কে ড. ছোলায়মান বলেন, অন্য ডালের মতো অড়হর বীজে প্রায় ২১ শতাংশ আমিষ বিদ্যমান। কম চর্বি, বেশি আঁশ ও খনিজ পদার্থ বিদ্যমান থাকায় এ ডাল স্বাস্থ্যসম্মত। উচ্চ মাত্রায় আঁশ থাকায় হজমে সাহায্য করে এটি। সর্বোপরি নিম্ন মাত্রায় কোলেস্টেরল এবং উচ্চ মাত্রায় পটাশিয়াম ও আঁশ বিদ্যমান থাকায় অড়হর বীজ হৃদ্রোগের ঝুঁকি কমায়।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৬ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫