দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। ২০০৩ সালে মালায়ালম সিনেমা ‘মানসসিনাক্কারে’ দিয়ে অভিনয় শুরু করেন। এরপর অল্প দিনেই তামিল, তেলুগু ও মালায়ালম সিনেমার পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। দক্ষিণী সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন নয়নতারা। সম্প্রতি তাঁর একটি অভিযোগ সিনে দুনিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নয়নতারা কাস্টিং কাউচের যন্ত্রণাময় অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।
সিনে দুনিয়ায় কাস্টিং কাউচ একটি বিতর্কিত বিষয়। অনেক জনপ্রিয় অভিনেত্রী এ অভিজ্ঞতার শিকার হয়েছেন। কেউ হয়তো সেটা প্রকাশ করেছেন, কেউ চেপে গেছেন। তবে বিষয়টি নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন নয়নতারা। তাঁর অভিযোগ, অভিনয়ের সুযোগ দেওয়ার নাম করে তাঁকে একবার অশ্লীল কাজে লিপ্ত হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।
নয়নতারা জানান, সেটা তাঁর অভিনয়জীবনের প্রথম দিকের ঘটনা। একটি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে প্রযোজকের পক্ষ থেকে জুড়ে দেওয়া হয়েছিল একটি ‘আপত্তিকর’ শর্ত। অভিনেত্রী সে শর্তে রাজি হননি, বরং তীব্রভাবে প্রত্যাখ্যান করেছিলেন। কারণ, নিজের অভিনয় প্রতিভার প্রতি আত্মবিশ্বাস ছিল নয়নতারার।
সে ঘটনা এখন অতীত। তবে এত দিন পর বিষয়টি নিয়ে কথা বলার একটাই কারণ, নয়নতারা বোঝাতে চেয়েছেন, যদি কারও নিজের ওপর ভরসা থাকে, তাহলে কেউ তাঁকে দমিয়ে রাখতে পারে না। অভিনেত্রীর মতে, জনপ্রিয়তা পাওয়ার জন্য কোনো শর্টকাট রাস্তা নেই। কেবল কঠোর পরিশ্রমই পারে কাউকে তাঁর কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিতে। এর আগে কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছেন আনুশকা শেট্টিসহ দক্ষিণের বেশ কয়েকজন অভিনেত্রী।
নয়নতারার এখন পুরো সময়টা কাটছে পরিবার নিয়ে। দীর্ঘ সাত বছরের প্রেমের সম্পর্কের পর গত বছর দক্ষিণী নির্মাতা ভিগনেশ শিবানকে বিয়ে করেন নয়নতারা। গত বছরের ৯ অক্টোবর সারোগেসি পদ্ধতিতে যমজ পুত্রসন্তানের মা-বাবা হয়েছেন নয়নতারা-ভিগনেশ দম্পতি। অভিনেত্রীকে সামনে দেখা যাবে বলিউডে। শাহরুখ খানের সঙ্গে ‘জওয়ান’ সিনেমায় অভিনয় করছেন নয়নতারা। অ্যাটলি কুমার পরিচালিত এ সিনেমায় আরও আছেন বিজয় সেতুপতি, দীপিকা প্রিয়ামণি, সানিয়া মালহোত্রা ও সুনীল গ্রোভার।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫