করোনার পর থেকে দক্ষিণী সিনেমার কাছে পাত্তাই পাচ্ছে না বলিউড। সাফল্য পেতে অনেক বলিউড তারকা নাম লেখাচ্ছেন দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। ক্যাটরিনা কাইফের পর সর্বশেষ এ তালিকায় যুক্ত হচ্ছেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুর। বলিউডে অভিষেকের পরই জানিয়েছিলেন দক্ষিণের সিনেমায় কাজ করার আগ্রহ আছে তাঁর। এমনকি সুযোগ পেলে কাজ করতে চান দক্ষিণী তারকা জুনিয়র এনটিআরের সঙ্গে। জাহ্নবী বলেন, ‘আমি আগেও বলেছি, তাঁর পারফরম্যান্স আমার ভীষণ পছন্দ। উনি বড় মাপের শিল্পী। তাঁর সঙ্গে কাজ করার খুব ইচ্ছে আমার। সুযোগের অপেক্ষা করছি।’
অবশেষে জাহ্নবীর ডাক এসেছে দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে। নায়ক হিসেবেও পাচ্ছেন জুনিয়র এনটিআরকে। তবে আচমকাই নিজের পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন এ অভিনেত্রী। অঙ্কটা জানা না গেলেও শোনা যাচ্ছে এই সিনেমার জন্য দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা রাশমিকা মন্দানার চেয়েও বেশি পারিশ্রমিক হাঁকাচ্ছেন জাহ্নবী। ‘পুষ্পা’ ছবির সাফল্যের পর দুই কোটি থেকে পারিশ্রমিক বাড়িয়ে পাঁচ কোটি করেছেন রাশমিকা। তাই জাহ্নবী যে পাঁচ কোটির বেশি চাইছেন, সেটা মোটামুটি নিশ্চিত।
জুনিয়র এনটিআরের সঙ্গে সিনেমা ছাড়া আরও দুটি দক্ষিণী সিনেমায় অভিনয় করার কথা চলছে জাহ্নবীর। একটিতে তাঁর বিপরীতে বিজয় দেবারকন্ডা, অন্যটিতে আল্লু অর্জুনের অভিনয় করার কথা শোনা যাচ্ছে।
জাহ্নবীর মা শ্রীদেবী দক্ষিণী সিনেমায় একসময় চুটিয়ে কাজ করেছেন। অবশেষে মায়ের দেখানো পথেই হাঁটা শুরু করলেন জাহ্নবী। সবশেষ গত বছর ‘মিলি’ সিনেমায় দেখা যায় জাহ্নবীকে। সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যবসা না করলেও জাহ্নবীর অভিনয় প্রশংসিত হয়েছিল। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর অভিনীত ‘বাওয়াল’ ও ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ সিনেমা দুটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫