আশফাক নিপুনের ‘কষ্টনীড়’ ওয়েব ফিল্ম দিয়ে ওটিটিতে অভিষেক হয় সাবিলার। এরপর শুধু ‘সুগার ফ্রি’ নামের একটি স্বল্পদৈর্ঘ্যে দেখা গেছে তাঁকে। তবে টিভি পর্দায় ছিলেন নিয়মিত। সম্প্রতি ওটিটিতে মনোযোগ বাড়িয়েছেন সাবিলা। এরই মাঝে কাজ শেষ করলেন ‘মারকিউলিস’ নামের একটি ওয়েব সিরিজের। সত্য ঘটনা অবলম্বনে সিরিজটি বানিয়েছেন আবু শাহেদ ইমন। আট পর্বের এ ওয়েব সিরিজটির জন্য বেশ শ্রম দিয়েছেন সাবিলা।
এ প্রসঙ্গে সাবিলা বলেন, ‘মারকিউলিসের শুটিং শুরু করেছি ডিসেম্বরে। তবে প্রস্তুতি নিতে হয়েছে অক্টোবর থেকে। আমার চরিত্রের নাম জয়িতা। একেবারেই ভিন্ন এক লুকে ক্যামেরার সামনে দাঁড়িয়েছি আমি। চরিত্রটিকে ফুটিয়ে তুলতে টানা দুই মাস রিহার্সেল করেছি। এরপর শুটিং করেছি। শুধু আমি নই, ইউনিটের সবাই অনেক কষ্ট করেছেন। দর্শকের ভালো লাগলেই আমাদের এই পরিশ্রম সার্থক হবে। সিরিজটি দেখার জন্য এবং দর্শক প্রতিক্রিয়ার জন্য আমি নিজেও অধীর অপেক্ষায় আছি।’
এ ওয়েব সিরিজে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, রওনক হাসান, আফিয়া তাবাসসুম বর্ণসহ আরও অনেকে।
ইচ্ছা থাকলেও মারকিউলিসের জন্য ভালোবাসা দিবসের কোনো নাটকে কাজ করতে পারেননি সাবিলা। এ নিয়ে কিছুটা মন খারাপ তাঁর। তিনি বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই ভালোবাসা দিবসের নাটকে কাজ করেছি। এবার পরলাম না। আসলে মারকিউলিস আমার প্রথম ওয়েব সিরিজ। আমিও চাইছিলাম বড় পরিসরের এই কাজটাতে যেন কোনো কমতি না থাকে। তাই সব মনোযোগ ছিল মারকিউলিসকে ঘিরে। তবে প্রতিবছর ভালোবাসা দিবসের নাটক দেখার পর দর্শক যে ভালোবাসা জানাত, সেটি খুব মিস করেছি। আশা করছি ঈদে সেটা পুষিয়ে নিতে পারব।’
ইতিমধ্যে ঈদের জন্য কয়েকটি নাটকের কাজ শেষ করেছেন সাবিলা। এখন কিছুদিনের বিশ্রামে আছেন। আগামী মাসে একটি ওয়েব সিনেমার কাজ সেরে নেমে পড়বেন ঈদের নাটকের শুটিংয়ে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৯ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫