Ajker Patrika

যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি থেকে বাদ আফ্রিকার ৩ দেশ

আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১১: ৪৮
যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি থেকে বাদ আফ্রিকার ৩ দেশ

মানবাধিকার লঙ্ঘন ও সামরিক অভ্যুত্থানের অভিযোগে ইথিওপিয়া, মালি ও গিনিকে শুল্কমুক্ত বাণিজ্য কর্মসূচি (অ্যাগোয়া) থেকে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। গত শনিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভ (ইউএসটিআর) তাদের সদস্যপদ বাতিল করে।

বিবৃতিতে বলা হয়, ‘ইথিওপিয়ার মানবাধিকার পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’ দেশটির তাইগ্রে অঞ্চলে ভয়াবহভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। তা ছাড়া, মালি ও গিনির সামরিক অভ্যুত্থানকেও সমর্থ করে না যুক্তরাষ্ট্র।

অ্যাগোয়া চুক্তির অধীন আফ্রিকার ৩৮টি দেশ ২০২০ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কমুক্ত বাণিজ্যের সুবিধা পায়। উল্লিখিত দেশগুলো অ্যাগোয়ার সদস্যপদ হারিয়ে আরও অস্থিতিশীল হয়ে পড়তে পারে বলে মনে করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। দেশ তিনটির মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে কোনো সাড়া পায়নি আল জাজিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জিন ছাড়ানোর নামে ২১টি যৌন নিপীড়ন, লন্ডনে বাংলাদেশি ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

স্ত্রীর পরকীয়ায় স্ট্যাটাস দিয়ে ধনাঢ্য ব্যবসায়ীর আত্মহত্যা

জিলহজ মাসের প্রথম ১০ দিনের ১৫ আমল

‘সনাতন ধর্ম নির্মূল করতে হবে’, তামিলনাড়ু বিধানসভায় এমএলএর মন্তব্যে বিতর্ক

ব্যাংক ম্যানেজারকে অপহরণ, মুক্তিপণ আদায় শেষে মহাসড়কে ফেলে দিল দুর্বৃত্তরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত