অনিল কাপুর ও মাধুরী দীক্ষিত একসঙ্গে অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। একসময় তো রটে গিয়েছিল, মাধুরীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন অনিল। অন্যদিকে অনিলের জন্য়ও নাকি মাধুরীর অনুভূতি ছিল বিস্তর। কিন্তু সেসব গুঞ্জন রটনা হয়েই থেকে গেল। প্রেম থাকল কেবল রূপালি পর্দায়।
মাধুরী ও অনিলের তেমন এক পর্দার প্রেমের গল্প ফের তৈরি হতে চলেছে বলিউডে। প্রায় ৩২ বছর পর পর্দায় ফিরছে বক্স অফিসে সাড়া জাগানো সিনেমা ‘জামাই রাজা’। মাধুরী, অনিল ও হেমা মালিনী অভিনীত এ সিনেমার রিমেকের খবর হইচই ফেলে দিয়েছে বলিউডে।
‘জামাই রাজা’ সিনেমার রিমেকের জন্য ইন্ডিয়ান মিডিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে আরেক প্রযোজনা সংস্থা শেমারু এন্টারটেইনমেন্ট। ১৯৮৯ সালে মুক্তি পায় তেলুগু সিনেমা ‘আট্টাকু ইয়ামাদু আম্মায়িকি মোগুদু’। এ সিনেমার গল্প নিয়ে একই নির্মাতা হিন্দিতে তৈরি করেন ‘জামাই রাজা। তেলুগুর মতো বলিউডের বক্স অফিসেও সিনেমাটি পায় তুমুল সাফল্য। তবে ৩২ বছর আগের গল্প এখন এসে সাড়া জাগাতে পারে কি না, তা-ই এখন দেখার বিষয়।
‘জামাই রাজা’ ধনী-গরিবের প্রেমের গল্প। সিনেমায় মাধুরী ছিলেন মেডিকেল কলেজের ছাত্রী, আর অনিল শিক্ষিত বেকার যুবক। এখন অনিল-মাধুরী দুজনেরই বয়স বেড়েছে। মূল চরিত্রে তাঁদের আর মানাবে না। তাই যখন থেকে ‘জামাই রাজা’র রিমেকের খবর ছড়িয়েছে, তখন থেকে সবার মনে ঘুরছে একটাই প্রশ্ন, এতে অভিনয় করবেন কারা? শোনা যাচ্ছে, অনিল ও মাধুরী এতে অভিনয় করবেন। তবে মূল চরিত্রে নয়। নতুন জুটি হিসেবে ভাবা হচ্ছে বরুণ ধাওয়ান ও কিয়ারা আদভানির নাম। রাজ মেহতার ‘যুগ যুগ জিয়ো’ সিনেমায় অভিনয় করে ভালোই আলোচিত হয়েছেন এ জুটি। ‘জামাই রাজা’তেও তাই তাঁদের কথা ভাবছেন প্রযোজক।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫