ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নিল আরেকটি বছর। মহামারি, সংঘাত, সংকট আর বিপর্যয় কাটিয়ে মঙ্গলবার্তা নিয়ে নতুন বছর শুরু হবে—এটাই সবার প্রত্যাশা। সেই প্রত্যাশা নিয়ে বিশ্বের অনেক দেশে বিচিত্র আয়োজনে খ্রিষ্টীয় নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। এসব প্রথা চলে আসছে যুগ যুগ ধরে। মার্কিন সংবাদমাধ্যম গ্রিলি ট্রিবিউনের এক প্রতিবেদনে তুলে ধরা হয় এমন কয়েকটি বিচিত্র উদ্যাপন।
নতুন বছরের সবচেয়ে বেশি উৎসব পালিত হয় সম্ভবত যুক্তরাষ্ট্রে। একেকটা অঙ্গরাজ্য সাজে নতুন সাজে। বছরের পর বছর ধরে চলে আসছে অদ্ভুত সব রীতি। প্রথমে উদরপূর্তি দিয়েই শুরু করা যাক। দেশটির দক্ষিণাঞ্চলে বছরের প্রথম দিনটা শুরু হয় মটরের দানা খাওয়ার মধ্য দিয়ে। স্থানীয়দের ধারণা, এ দানা খেলে ভাগ্য খুলে যায়। স্নায়ুযুদ্ধের সময় এ প্রথা চালু হয়েছিল বলে জানান ইতিহাসবিদেরা। তখন সেনাসদস্যরা খাওয়ার জন্য পেতেন শুধু মটরদানা।
১২ সেকেন্ডে ১২টি আঙুর খেয়ে বছরটা শুরু করেন স্প্যানিশরা। একেকটা আঙুর একেক মাসের সৌভাগ্য বয়ে আনে—এই বিশ্বাস তাঁদের। উনিশ শতকের শেষদিকে মাদ্রিদের মধ্যবিত্তদের মধ্যে প্রথম এই প্রথা চালু হয়। নিয়ম হচ্ছে, নতুন বছর শুরুর সময় অর্থাৎ রাত ১২টার পর প্রথম ১২ সেকেন্ডে এ ১২টি আঙুর খেতে হবে। ভোজনরসিকদের জন্য রয়েছে আরও সুখবর! এস্তোনিয়ার অধিবাসীরা মনে করেন, বছরের শুরুতে ১২ পদের খাবার খেলে ১২ মাস সুস্থ থাকা যাবে।
চিকিৎসককে দূরে রাখতে দিনে একটি আপেল—প্রচলিত এই প্রবাদ নতুন বছরে ভিন্নভাবে ব্যবহার করেন চেক প্রজাতন্ত্রের বাসিন্দারা। তাঁরা মনে করেন, আপেল নতুন বছরের ভাগ্য গণনা করে। বছরের শুরুতে একটি আপেল কেটে দুই ভাগ করা হয়। কাটার পর ভেতরে দেখতে তারার মতো দেখা গেলে ধরে নেওয়া হয় বছরটা দারুণ যাবে। তবে তারার মতো না হলে আশপাশে যাঁরা থাকবেন, তাঁদের বছরটা ভালো কাটবে না।
পেঁয়াজের ঝাঁজ থেকে অনেকে দূরে থাকতে চাইলেও গ্রিসের নাগরিকদের বছর শুরু হয় পেঁয়াজের সঙ্গেই। ঘরের সদর দরজার সামনে ঝুলিয়ে রাখা হয় একটি কিংবা দুটি পেঁয়াজ। বছরের প্রথম দিন পেঁয়াজের ঝুঁটিটি সন্তানের মাথায় স্পর্শ করিয়ে ঘুম থেকে জাগিয়ে তোলেন মা-বাবারা।
কোনো কিছু ভেঙে ফেলা শুভকাজের সূচনা না হলেও নারিকেল ভেঙে কাজ শুরু করার মতো দরজায় প্লেট ও গ্লাস ভেঙে বছর শুরু করেন ডেনমার্কের নাগরিকেরা। তবে নিজের দরজায় নয়, বন্ধু ও প্রতিবেশীদের দরজায় চলে এই ভাঙচুর কার্যক্রম। মূলত আগের বছরের সব রাগ এবং সুপ্ত ক্ষোভ ঝেড়ে ফেলতেই এ প্রথা। যাঁর প্লেট বেশি ভাঙবে, নতুন বছরটা তাঁর জন্য তত ভালো কাটবে। ইতালিতে নতুন বছরে সন্তানের মুখ দেখতে চান এমন নারী ও পুরুষেরা বছরের প্রথম দিন লাল রঙের অন্তর্বাস পরেন।
গত বছরের শেষদিকে আলোচিত ‘বাদাম’ দিয়েই শেষ করা যাক। ইউরোপের স্ক্যান্ডেনেভিয়ার দেশ নরওয়ে ও সুইডেনে নতুন বছর শুরুর আগে ভাতের মধ্যে বাদাম লুকিয়ে রাখা হয়। তারা বিশ্বাস করে, প্রথমে যে বাদামটি খুঁজে পাবে, তার জন্য বছরটা দারুণ যাবে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫