
চট্টগ্রাম বইমেলা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গত শুক্রবার চট্টগ্রামের ভুজপুর থানার পূর্ব ভুজপুর এলাকা থেকে আবদুল হান্নান নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে সিটিটিসি।
গতকাল শনিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটিটিসি শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইঞ্জিনিয়ার সাঈদ নাসিরুল্লাহ জানান, কয়েক দিন আগে চলতি অমর একুশে বইমেলাকে কেন্দ্র করে ধর্মীয় উসকানিমূলক মিথ্যা তথ্য দিয়ে মোহাম্মদ আবদুল হান্নান নামের একটি ফেসবুক আইডি থেকে বিভিন্ন ধরনের পোস্ট করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে ওই ব্যক্তির নামে রাজধানীর রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। গতকাল বিকেলে তাকে আদলতে তুলে সাত দিনের রিমান্ড চাওয়া হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
চট্টগ্রাম বইমেলার ইসকন লেখা স্টলের ছবি দিয়ে তার আইডিতে লেখা ‘ইসলামি বইয়ের কোনো স্টল নেই, অথচ ঠিকই আছে ইসকন! আমার প্রশ্ন হলো—এই বইমেলা আগুন লাগিয়ে পুড়িয়ে দিলে অন্যায় হবে নাকি?’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫