তাঁতবস্ত্র মেলায় নেই তাঁতের কাপড়ের স্টল। নেই রাজশাহীর রেশম কিংবা স্থানীয় মণিপুরী তাঁতের কোনো স্টলও। এ ছাড়া অনেক স্টল ফাঁকা রেখেই মৌলভীবাজারে শুরু হয়েছে তাঁতবস্ত্র মেলা। কাঙ্ক্ষিত পণ্য না পেয়ে প্রথম দিনেই ক্ষোভ প্রকাশ করেছেন আগতরা।
গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের খেলার মাঠের পাশে মাসব্যাপী তাঁতবস্ত্র শিল্প ও পণ্য মেলা শুরু হয়েছে। দুপুরে মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে নেছার আহমদ বলেন, ‘তাঁত শিল্প আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি। এই মেলা যে উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে শুরু হচ্ছে, সেই লক্ষ্য যেন বাস্তবায়ন হয়।’
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদ আখতার বলেন, ‘আমি মেলা ঘুরে কিছুটা হতাশ হয়েছি। এখানে আমাদের রাজশাহী সিল্কের কোনো স্টল দেখলাম না। কিংবা স্থানীয় মণিপুরী তাঁতেরও কিন্তু কোনো কিছুই দেখলাম না।’
মেলার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল হক, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার প্রমুখ।
উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রি এবং বাজার সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউভার্স প্রোডাক্ট অ্যান্ড ম্যানু. বিজনেস অ্যাসোসিয়েশন এই মেলার আয়োজন করেছে। মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠের একাংশ জুড়ে ৭০টি স্টল নিয়ে মাসব্যাপী এই মেলা চলবে।
স্থানীয় বাসিন্দা নুরে জান্নাত বলেন, তাঁতবস্ত্র মেলায় নেই তাঁত, ফাঁকা অনেক স্টল। একটি স্টলে বিভিন্ন ধরনের শাড়ি থাকলেও খেলনা, জুতা ও খাবারের স্টলই বেশি।
কলেজশিক্ষার্থী সুমাইয়া আফরিন বলেন, ‘এখানে যে দোকানগুলো এসেছে, এগুলো আমরা স্থানীয়ভাবে পেয়ে যাই। কিন্তু রাজশাহীর যে রেশমি কাপড় আছে কিংবা মণিপুরি তাত আছে সেগুলো আমরা কিন্তু পাই না। মেলায় এসে দেখলাম কিছু টুকটাক খাবারের দোকান। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে মেলা বসার কথা সেটা কিন্তু হচ্ছে না।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৭ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫