মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে নড়াইলে ঐতিহ্যবাহী গ্রামীণ লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লাঠি খেলা অনুষ্ঠিত হয়। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ লাঠি খেলা দল ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
লাঠি খেলার সার্বিক সঞ্চালনা করেন অধ্যক্ষ রওশন আলী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কণ্ডু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক মো.হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিকরা ও বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঐতিহ্যবাহী এ লাঠি খেলা উপভোগ করেন।
এ লাঠি খেলায় নড়াইল, যশোর, মাগুরা, কুষ্টিয়া চারটি জেলা থেকে মোট পাঁচটি দল অংশগ্রহণ করে। লাঠিখেলা উৎসবে এসে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘লাঠিখেলা আমাদের বাঙালি কৃষ্টি সংস্কৃতির অংশ। জেলা প্রশাসন থেকে লাঠি খেলার দলগুলোর সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫