কয়েক বছর ধরে শিল্পীদের কাজের চেয়ে ব্যক্তিগত বিষয় নিয়েই আলোচনা হচ্ছে বেশি। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার সুবাদে এই প্রবণতা বেড়েছে অনেক। সংবাদমাধ্যমগুলোও ঢালাও করে প্রচার করছে সেসব খবর। এসব নিয়ে সমালোচনাও হচ্ছে অনেক। কেউ কেউ মনে করছেন শিল্পীদের এসব ব্যক্তিগত আলোচনার কারণে নষ্ট হচ্ছে ইন্ডাস্ট্রির ইমেজ। সম্প্রতি এক অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন চিত্রনায়িকা দিলার হানিফ পূর্ণিমা। অভিনেত্রী মনে করেন, অনেক অভিনয়শিল্পী ওপরে ওঠার জন্য ইচ্ছা করেই নেতিবাচক সংবাদ প্রচার করছেন।
সম্প্রতি ঢাকার একটি রেস্তোরাঁ উদ্বোধন করতে গিয়ে পূর্ণিমা বলেন, ‘আমরা যখন কাজ করেছি তখন আমাদের কাজ নিয়েই কথা হয়েছে। আর ব্যক্তিগত জীবনটাকে ব্যক্তিগত রাখার চেষ্টা করতাম। আমরা খুব ভয়ে থাকতাম যে, কোনো সিনিয়র সাংবাদিক এই না বুঝি লিখে ফেলে, পেপারে না নিউজ চলে আসে। ভয়ে থাকতাম একটা (নেগেটিভ) লেখা যদি বের হয়ে আসে। আমরা নেগেটিভিটিকে অনেক ভয় পেতাম। এখন চিত্র পাল্টে গেছে। অনেকেই নেগেটিভিটিকে ক্যাশ করে ওপরে উঠছে।’
পূর্ণিমা এখন আর নিয়মিত সিনেমায় অভিনয় করছেন না। এ বিষয়ে জনপ্রিয় এই চিত্রনায়িকা বলেন, ‘আমার বয়স ও অবস্থান অনুযায়ী আমি যে ধরনের চরিত্রে অভিনয় করতে চাই, বর্তমানে বড় পর্দায় যে সিনেমাগুলো হচ্ছে সেখানে তেমন চরিত্রে অভিনয়ের অফার আসছে না। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে চাইলেই যেকোনো চরিত্রে অভিনয় করতে পারি না। আমি যে ধরনের চরিত্র চাই তা পাচ্ছি না বলেই কাজ কম করছি। ওটিটির কাজে অনেক অফার পাই। তবে চরিত্রগুলোর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছি না।’
মুক্তির অপেক্ষায় আছে পূর্ণিমা অভিনীত ‘আহারে জীবন’ সিনেমাটি। সরকারি অনুদানে এটি বানিয়েছেন ছটকু আহমেদ। এতে তাঁর বিপরীতে আছেন ফেরদৌস আহমেদ। এ ছাড়া নির্মাণাধীন রয়েছে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ সিনেমা দুটি। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায়ও দেখা যায় পূর্ণিমাকে। আগামীকাল জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের সঞ্চালনা করবেন তিনি। এখানেও পূর্ণিমার সঙ্গে দেখা যাবে ফেরদৌসকে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৩ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫