চলতি বছরের ৩০ অক্টোবর ঘাটাইলের দিগর ইউনিয়নের কাশতলা গ্রামের প্রবাসী জয়েন উদ্দীনের বাড়ি থেকে তালাবদ্ধ অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় তিন বছরের এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
নিহতরা হলেন প্রবাসী জয়েন উদ্দীনের মা জামেলা বেগম (৫৫), তাঁর স্ত্রী সুমি আক্তার (২৫) এবং কালিহাতীর সাতুটিয়া গ্রামের ভাঙারি ব্যবসায়ী শাহজালাল (২৮)। এ সময় আহত অবস্থায় শিশু সাফিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে নিহত শাহজালালের পরিবার বলছে, ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বিষয়টি সে সময় দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।
পরে এ ঘটনায় জামেলা বেগমের বড় ছেলের স্ত্রী শাহানাজ বেগম বাদী হয়ে ৩০ অক্টোবর রাতে একটি হত্যা মামলা করেন। তবে এখন পর্যন্ত মামলাটির তেমন অগ্রগতি নেই। কাউকে গ্রেপ্তার বা আটক করেনি পুলিশ।
এ বিষয়ে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, প্রাথমিক তদন্তে এটা একটি আত্মহত্যা বলে মনে হয়েছে। ফরেনসিক রিপোর্ট পেলে বলা যাবে আসলে সেখানে কী ঘটেছিল। তারপর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে নিহত শাহজালালের মা বলছেন, আগের স্বামী বিদেশ থাকায় তাঁর ঘর ছেড়ে এসে শাহজালালকে বিয়ে করেছিল সুমী। প্রায় ছয় মাস তাঁরা একসঙ্গে কালিহাতী পৌর এলাকায় সাতুটিয়া বসবাস করতেন। পরে অসুস্থতার কথা বলে বাড়িতে নিয়ে আসেন সুমীর বাবা। তারপর আবার আগের স্বামীর সংসারে ফিরিয়ে নিয়ে যান। ওই এলাকার লোকজন ফোন করে ডেকে নিয়ে শাহজালালকে হত্যা করেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫