ওয়েব সিরিজ দিয়েই জনপ্রিয়তা বেড়েছিল একেন বাবুর। সিরিজে পাঁচটি সিজন কাটানোর পর এই সহজ-সরল গোয়েন্দা চরিত্র মুখ দেখায় সিনেমায়। গত এপ্রিলে মুক্তি পেয়েছিল একেন বাবুকে নিয়ে প্রথম সিনেমা ‘দ্য একেন’। এটা হিট হওয়ার পরই ঠিক হয়ে যায়, এবার সিনেমাতেও একেন বাবুকে নিয়ে ফ্র্যাঞ্চাইজি হবে। গতকাল কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ দ্বিতীয় সিনেমাটির ঘোষণা দিয়েছে। নাম ‘দ্য একেন, রুদ্ধশ্বাস রাজস্থান’।
সত্যজিৎ রায়ের ‘সোনার কেল্লা’র পর সিনেমার শুটিং লোকেশন হিসেবে রাজস্থান আলাদা গুরুত্ব পেয়েছে। সেই নস্টালজিয়ার ওপর ভরসা করেই একেনকে এবার রাজস্থানে পাঠিয়ে দিচ্ছেন নির্মাতা জয়দীপ মুখোপাধ্যায়। আগামী ডিসেম্বরে শুরু হবে দ্য একেন, রুদ্ধশ্বাস রাজস্থানের শুটিং। নামভূমিকায় যথারীতি অনির্বাণ চক্রবর্তী। দুই সহকারী প্রমথের চরিত্রে সোমক ঘোষ ও বাপ্পাদিত্যর ভূমিকায় সুহোত্র মুখোপাধ্যায়। আরও থাকছেন সন্দীপ্তা সেন, রাজেশ শর্মা, রজতাভ দত্ত ও সুব্রত দত্ত।
একেনের কাহিনির প্যাটার্ন অনুযায়ী রাজস্থানে বেড়াতে গিয়ে নানা ঘটনায় জড়িয়ে পড়ে একেন। এবারের কাহিনি খানিকটা ইতিহাসনির্ভর। একটা মূর্তি চুরি এবং তার সঙ্গে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আর্কিওলজির এক ছাত্রীর নিখোঁজ হয়ে যাওয়াকে কেন্দ্র করে রহস্য ঘনিভূত হয়। একেনের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া অভিনেতা অনির্বাণ চক্রবর্তী বলছেন, ‘গোয়েন্দা চরিত্র মানেই তার মধ্যে হিরোসুলভ একটা ব্যাপার থাকবে, এমনটাই আমরা দেখেছি। একেন ঠিক সেই জায়গাতেই আলাদা। সে বুদ্ধিমান, কিন্তু তার সঙ্গে যোগ হয়েছে হাস্যরস।’ আগামী পয়লা বৈশাখে মুক্তি পাবে দ্য একেন, রুদ্ধশ্বাস রাজস্থান। তার আগে ডিসেম্বরে একেনের ৬ নম্বর সিরিজ আসবে হইচইতে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫