স্কুলের বন্ধুদের সঙ্গে একটি মজার খেলা খেলতে পারো। এর নাম কুমির-ডাঙা। খেলাটি খুব সহজ। স্কুলের মাঠে ৭ থেকে ৮ জন বন্ধু মিলে এ খেলাটি খেলতে পারবে।
প্রথমে অবু, দশ, বিশ করে এক শ পর্যন্ত গোনার পর সর্বশেষে যে থেকে যাবে, সেই হবে চোর বা মোড়ধারী; অর্থাৎ সেই মোড়ধারী হলো কুমির। বাকিরা মানুষ। খেলার জন্য মাঠের মাঝের এক জায়গায় বৃত্তাকার করে দাগ টেনে নিতে হবে। ধরে নিতে হবে বৃত্তাকার ওই অংশটুকু জল তথা জলাশয় কিংবা পুকুর। আর বাকি অংশ সমতল তথা ডাঙা। কুমির জলে থাকবে। আর ডাঙা থেকে মানুষেরা, অর্থাৎ অন্য খেলোয়াড়েরা জলে নামবে এবং কুমিরকে ধোঁকা দেবে। ওরা জলে নেমে কুমিরের উদ্দেশ্যে বলবে, ‘কুমির তোর জলে নেমেছি, জলে নেমে জল ঘোলা করেছি, পারলে ধর দেখি আমার পা, না হলে ঘোলা জল খা!’
কুমির ছুঁতে গেলেই খেলোয়াড়েরা জল থেকে ডাঙায় উঠে যাবে। কুমির আর ধরতে পারবে না। এভাবে না ধরতে পেরে একসময় কুমির ধৈর্য হারিয়ে ফেলবে এবং ডাঙায় ধাক্কা খেয়ে পড়ে যাবে। তখন অন্য খেলোয়াড়েরা বলতে থাকবে, ‘বাতাসে নড়ে ধর্মের কল, যেমন কর্ম তেমন ফল’ অথবা বিভিন্ন অঞ্চলে রচিত আঞ্চলিক ছড়া।
এর আগে যদি কুমির কোনো একজনকে ধরে ফেলে, তাহলে কুমির মানুষ হয়ে ডাঙায় উঠে যাবে এবং যাকে ধরবে সে কুমির হয়ে জলে থাকবে। নতুন কুমির সবাইকে ছোঁয়ার চেষ্টা করবে। এভাবেই খেলা চলবে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫