নিউজিল্যান্ড সফর এমনিতেই কঠিন। এবার সফরের শুরুতেই কঠিন পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ। কোয়ারেন্টিন, করোনা আর বৃষ্টির বাধায় পড়তে হয়েছে দলকে। পরীক্ষার আগেই কঠিন পরীক্ষায় বাংলাদেশ।
অধিনায়ক মুমিনুল হকসহ তিন ক্রিকেটারের বাড়তি কোয়ারেন্টিন শেষ হয়েছে গতকাল। আজ জিম শুরু করবেন তাঁরা। তবে দলের সঙ্গে অনুশীলন করতে আগামী মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে তাঁদের। বাংলাদেশ দলের জন্য স্বস্তির খবর, গতকাল কোভিড পরীক্ষায় প্রত্যেকেই নেগেটিভ হয়েছেন।
দলের বাকি খেলোয়াড়দের ফিটনেস অনুশীলন শুরু হয়েছে দুই দিন আগে থেকেই। কিন্তু বৃষ্টিবাধায় টানা দুই দিন অনুশীলন মাঠ থেকে ফিরে এসেছেন তাঁরা। ক্রাইস্টচার্চে গত বুধবার থেকে শুরু বৃষ্টির দাপট ছিল গতকালও—বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় জানিয়েছেন দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।
বার্তায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সুজন। বলেছেন, ‘বিজয়ের ৫০ বছরে সবাইকে শুভেচ্ছা। আজ (বৃহস্পতিবার) কিছু ভালো খবর আছে এখানে। আজকের (গতকাল) রিপোর্টে আমরা প্রত্যেকে নেগেটিভ হয়েছি।’ বিসিবির এই পরিচালক আরও যোগ করেন, ‘আজও আমরা অনুশীলনে গিয়েছিলাম। কিন্তু বৃষ্টির কারণে অনুশীলন করতে পারিনি। এখন আমাদের জিম সেশন হবে। কাল (আজ) বাংলাদেশ দল নতুন টিম হোটেলে উঠবে। এখান থেকে বের হয়ে আমরা অন্য একটা হোটেলে আইসোলেশনে ঢুকব।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫