ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল দাবি করেছে, তারা প্রায় ১২ হাজার হৃদ্রোগীর সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছে। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে গত রোববার ‘আমরা ছুঁয়েছি আকাশ’ শীর্ষক অনুষ্ঠানে এ দাবি করা হয়।
অনুষ্ঠানে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের প্রধান সার্জন ড. লুৎফর রহমান বলেন, ‘১২ হাজার সফল সার্জারির পথপরিক্রমা সহজ ছিল না। কার্ডিয়াক সার্জারি অত্যন্ত সূক্ষ্ম প্রক্রিয়া। এ দীর্ঘ যাত্রায় পাশে থেকেছে একটি সুদক্ষ দল ও ব্যবস্থাপনা পরিচালকের নিরবচ্ছিন্ন সহযোগিতা।’
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ড. এ এম শামীম বলেন, হৃদ্রোগের মতো জটিল রোগের চিকিৎসায় ল্যাবএইড হাসপাতাল বিরল কৃতিত্ব রেখেছে। বিদেশ যাওয়ার চেয়ে দেশের ভেতরেই এ রোগের সুচিকিৎসার কারণে রোগীদের ভোগান্তি কমেছে।
অনুষ্ঠানে এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু বলেন, দেশের চিকিৎসকেরা সীমিত খরচ ও চিকিৎসা যন্ত্রপাতি দিয়ে যে সেবা দেন, সেটি বিশ্বের অন্য কোনো দেশে সম্ভব নয়।
প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, একটি সুনির্দিষ্ট ব্যবস্থার মাধ্যমে মেডিসিন ও স্বাস্থ্যসেবাকে জনগণের কাছে পৌঁছে দিতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫