আজ চট্টগ্রামের সুগন্ধা ও ফিনলের সিলভার স্ক্রিনে মুক্তি পাচ্ছে চট্টগ্রামের আঞ্চলিক ভাষার প্রথম চলচ্চিত্র ‘মেইড ইন চিটাগং’। শুধু তা-ই নয়, এই সিনেমায় একমাত্র সাজু খাদেম ছাড়া যাঁরা অভিনয় করেছেন, সবাই চট্টগ্রামের।
ইমরাউল রাফাত পরিচালিত ও এনামুল কবির সুজন প্রযোজিত সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সংগীতশিল্পী পার্থ বড়ুয়া। এ নিয়ে দ্বিতীয়বারের মতো বড় পর্দায় হাজির হচ্ছেন তিনি। এর আগে অমিতাভ রেজা চৌধুরীর ‘আয়নাবাজি’ সিনেমায় দেখা গেছে তাঁকে। মেইড ইন চিটাগং নিয়ে পার্থ বড়ুয়া বলেন, ‘এটি হাস্যরসে পরিপূর্ণ ভিন্নধর্মী একটি চলচ্চিত্র। আমার চরিত্রটিও একটু অন্যরকম। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে প্রধান চরিত্রে এই প্রথমবার অভিনয় করেছি।’
এ সিনেমায় পার্থ বড়ুয়ার বিপরীতে থাকবেন অভিনেত্রী অপর্ণা ঘোষ। এতে আরও অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, মুকিত জাকারিয়া, নাসিরউদ্দিন খান, হিন্দোল রায়, প্রিয়া মৌলি প্রমুখ।
ইতিমধ্যে এই সিনেমার ‘পেট পুড়েদ্দে তোঁয়ার লাই’ শিরোনামের গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছে। আমানউল্লাহ গায়েনের লেখা আঞ্চলিক এই গানে পার্থ বড়ুয়ার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নিশিতা বড়ুয়া। চট্টগ্রামের পর সিনেমাটি দেশের অন্যান্য অঞ্চলে এবং দেশের বাইরে মুক্তি দেওয়া হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫