
পটুয়াখালীর কলাপাড়ায় নদী ও সাগর দূষণমুক্ত রাখতে শপথবাক্য পাঠ করেন উপকূলের জেলেরা। গত শনিবার জেলেদের শপথবাক্য পাঠ করান ওয়ার্ল্ড ফিশ ইকোফিস-২ অ্যাক্টিভিটি প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি।
এ সময় উপস্থিত জেলেরা শপথ করেন কোনো ধরনের ছেঁড়া জাল, প্লাস্টিক, অপচনশীল দ্রব্য নদী কিংবা সাগরে ফেলবো না। এ ছাড়া নদী এবং সাগর দূষণ রোধে নিজেদের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে।
এর আগে বিকেলে বে-সরকারি স্বেচ্ছাসেবী সংস্থা পাথওয়ে'র উদ্যোগে পাঁচ শতাধিক উপকূলীয় জেলেদের মাঝে লাইফ জ্যাকেট ও শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা। বিশেষ অতিথির বক্তব্য দেন পটুয়াখালী জেলা পরিষদ সদস্য এসএম মোশারেফ হোসেন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫