স্বামী পরিত্যক্তা পরিচয়ে বিয়ের ফাঁদ পেতে প্রবাসীর কাছ থেকে তুহিনা আক্তার লিনা (৪০) নামের এক নারী ৪৫ লাখের বেশি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া লিনার লোকজন আবুল কালাম আজাদ (৪৫) নামে ওই প্রবাসীর স্বজনদের হুমকি-ধমকি দিচ্ছেন বলে জানা গেছে।
জানা গেছে, দক্ষিণ কোরিয়া প্রবাসী আজাদের বাড়ি বাগেরহাট সদরের বাকপুরা গ্রামে। অভিযুক্ত লিনা ফকিরহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফুল কামাল কারিমের স্ত্রী। লিনার বিরুদ্ধে একাধিক ব্যক্তির সঙ্গে একই পদ্ধতিতে প্রতারণা করার অভিযোগ রয়েছে।
আজাদ মুঠোফোনে জানান, প্রায় পাঁচ বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে লিনার সঙ্গে তাঁর পরিচয় হয়। লিনা নিজেকে স্বামী পরিত্যক্তা ও অসহায় নারী হিসেবে পরিচয় দেন। এরপর নিয়মিত কথা হতো তাঁদের। সম্পর্ক গড়ায় বিয়ের আলাপ পর্যন্ত। সিদ্ধান্ত হয় আজাদ দেশে ফিরলে তাঁদের বিয়ে হবে।
আজাদ বলেন, ‘বিভিন্ন সময় নানা সমস্যা দেখিয়ে লিনা আমার কাছ থেকে ৪৫ লাখের বেশি টাকা নিয়েছেন। একপর্যায়ে জানতে পারি লিনা স্বামী পরিত্যক্তা নন।’
এ বিষয়ে জানতে লিনা ও তাঁর স্বামী কারিমকে বারবার মুঠোফোনে কল করলেও তাঁরা ফোন রিসিভ করেননি।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বলেন, ‘এ-সংক্রান্ত একটি বিষয় শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫