স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলের নীতিনির্ধারকেরা, মনোনয়ন বোর্ড ও ঢাকা ১ আসনের সাংসদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান যাকে নৌকা প্রতীক দেবে আমার সংগঠন তাঁরই নির্বাচন করবে।’ গতকাল বৃহস্পতিবার বিকেলে দোহারের নয়াবাড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব ধোয়াইর এলাকায় বীর মুক্তিযোদ্ধা মোল্লা হাবিবুর রহমানের বাড়ির সামনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইউপির নির্বাচনে দল যাকেই নৌকা প্রতীক দেবে তাকে জয়যুক্ত করতে উপস্থিত নারী-পুরুষদের কাছে ভোট চান নির্মল রঞ্জন গুহ। বক্তব্য শেষে তিনি তার ছোট ভাই বিশ্বজিৎ গুহ টুটুলকে পরিচয় করিয়ে দিয়ে তার জন্য ভোট প্রার্থনা করে বলেন, আমার ভাই ইউপি নির্বাচনে নৌকা প্রতীক পেলে চেয়ারম্যান পদে নির্বাচন করবে। তাঁর জন্য দোয়া করবেন।’
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংস্কৃতিক সম্পাদক হাসান মতিউর রহমান, উপ-প্রবাসী কল্যাণ সম্পাদক মো. দেলোয়ার, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাখাওয়াত হোসেন নান্নু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোল্লা হাবিবুর রহমান প্রমুখ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫