ভারতীয় বাংলা চ্যানেলগুলোতে সব সময়ই সিরিয়াল নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলে। টিআরপি তালিকায় অবস্থান কিছুটা খারাপ হলেই গল্পে আসে নতুন টুইস্ট। পাল্টায় প্রচারের সময়ও। প্রতিদ্বন্দ্বী চ্যানেলকে টেক্কা দিতে হাজির হয় নতুন গল্প। নতুন সিরিয়ালের তালিকায় এবার যোগ হলো ‘নবাব নন্দিনী’। স্টার জলসার এ ধারাবাহিকে মূল চরিত্রে প্রথমবারের মতো জুটি বাঁধছেন রিজওয়ান রাব্বানি শেখ ও ইন্দ্রানী পাল। এর আগে ‘সাঁঝের বাতি’ সিরিয়ালে রিজওয়ান এবং ‘বরণ’ সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন ইন্দ্রানী। এবার তাঁরা একসঙ্গে আসছেন ‘নবাব নন্দিনী’ হয়ে।
কয়েক দিন আগে সিরিয়ালটির প্রোমো প্রকাশ করেছে স্টার জলসা। তাতে রিজওয়ানকে দেখা গেছে ফুটবলার চরিত্রে। আর এক প্রতিবাদী মেয়ের চরিত্রে থাকবেন ইন্দ্রানী। ‘গীতবিতান’ নামে এক বনেদি বাড়িকে কেন্দ্র করে বোনা হয়েছে নবাব নন্দিনীর গল্প। অশোক মুখোপাধ্যায়, অনিমেষ ভাদুড়ি, সেঁজুতিসহ অনেক জনপ্রিয় অভিনয়শিল্পীও থাকবেন এ সিরিয়ালে।
‘নবাব নন্দিনী’র প্রোমো শুরু হয় গীতবিতান বাড়ির সদর দরজা থেকে। চাকরি নিয়ে প্রথমবারের মতো নন্দিনী যায় ওই বাড়ি। তখন লক্ষ্মীবারের পূজা চলছে বাড়িতে। নবাবের মা ঠিকমতো শঙ্খ বাজাতে পারছেন না। তাঁর কাছ থেকে শঙ্খ নিয়ে নিজেই বাজায় নন্দিনী। সেটা দেখে রেগে আগুন হয়ে বাড়ির বড় বউ বলে, ‘শঙ্খ বাজানোর প্রতিযোগিতায় এসেছ না আমার কাজে? ভুলে যেও না তুমি আমার অ্যাসিস্ট্যান্ট।’ নন্দিনীকে স্যুটকেস গুছিয়ে দিতে বলে সে।
তবে বেঁকে বসে নন্দিনী। মুখের সামনে বলে দেয়, ‘ম্যাডাম অ্যাসিস্ট্যান্টের চাকরি করতে এসেছি, আপনার ব্যাগ গোছাতে না।’ নন্দিনীর এমন প্রতিবাদী রূপ দেখে রিজওয়ানের মতোই অবাক হয় বাড়ির সবাই। প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের পক্ষ থেকে জানানো হয়েছে, পারিবারিক ড্রামা দেখা যাবে এ ধারাবাহিকে। থাকবে দুর্দান্ত ফুটবলার নবাব ও হার না-মানা নন্দিনীর লড়াইয়ের গল্প। ‘নবাব নন্দিনী’ শিগগিরই শুরু হবে স্টার জলসায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২৪ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫