টাঙ্গাইলে মুজিববর্ষে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় তৃতীয় ধাপে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ঘর পেল ৩০৯টি ভূমি ও গৃহহীন পরিবার। গতকাল মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। পরে প্রতিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপকারভোগীদের হাতে ঘরের চাবি ও কবুলিয়ত দলিল তুলে দেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টাঙ্গাইল সদর উপজেলায় ৫০টি, ধনবাড়ীতে ২০টি, গোপালপুরে ১৫টি, মধুপুরে ২০টি, ঘাটাইলে ৬১টি, কালিহাতীতে ১৮টি, ভূঞাপুরে ১৫টি, দেলদুয়ারে ৩৫টি, নাগরপুরে ২২টি, মির্জাপুরে ১৮টি, এবং সখীপুর উপজেলায় ৩৫টি পরিবারকে ঘর দেওয়া হয়েছে।
এর আগে প্রথম পর্যায়ে ১ হাজার ১৭৪, দ্বিতীয় পর্যায়ে ১ হাজার ১৩০ পরিবারকে ঘর দেওয়া হয়। এবার তৃতীয় পর্যায়ে ঘর দেওয়া হলো ৩০৯টি। সব মিলিয়ে ২ হাজার ৬১৩টি পরিবার ঘর পেল।
ঘর পাওয়া টাঙ্গাইল সদর উপজেলার দ্যাইনা ইউনিয়নের বাসাচর গ্রামের মনিরা আক্তার বলেন, ‘আমাদের কোনো জায়গা জমি এবং ঘর নেই। ঠিকমতো দুবেলা খাওয়া দাওয়া করতে পারি না। প্রধানমন্ত্রীর কারণে ঘর পেয়েছি। এতে আমি খুবই খুশি এবং আনন্দিত।’
মনিরা আক্তার নামের এক বৃদ্ধা বলেন, ‘বিনা মূল্যে ঘর পাব কখনো চিন্তাও করতে পারেনি। ঘর পেরে আমি অনেক খুশি।’
জেলা প্রশাসক আতাউল গণি বলেন, মুজিব বর্ষে টাঙ্গাইল জেলায় কেউ গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় সব গৃহহীনদের ঘর দেওয়া হচ্ছে। ৩য় ধাপে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে টাঙ্গাইলে বরাদ্দ করা ৬৮৯টি ঘরের মধ্যে ৩০৯টি ঘর দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকি ঘরগুলোও দেওয়া হবে। যদি কোনো গৃহহীন ঘর না পায় তাহলে পরবর্তীতে ওই ব্যক্তিকে ঘর দেওয়া হবে।
ঘর হস্তান্তর উপলক্ষে জেলা প্রশাসকের হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার টাঙ্গাইল সরকার মোহাম্মদ কায়সার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদ, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা এবং ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫