
যশোরের কেশবপুরের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ও কৃষ্ণপদ দাস সহযোদ্ধা। পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধ করেছেন একই সঙ্গে। ছিনিয়ে এনেছেন লাল–সবুজের পতাকা।
তাঁরা গতকাল মঙ্গলবার শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে স্মৃতিচারণা করেছেন এ প্রজন্মের তরুণদের সামনে। আর যেখানে বসে এই স্মৃতিচারণা করেছেন সেখানেই ছিল মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনা ও রাজাকারদের শক্ত ঘাঁটি।
স্মৃতিচারণামূলক এই আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
স্মৃতিচারণা করতে গিয়ে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ দাস বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ছিল পাকিস্তানি সেনা ও রাজাকারদের শক্ত ঘাঁটি। এখানে সে সময় মুক্তিযোদ্ধা এবং তাঁদের সহায়তাকারী নিরীহ মানুষদের ধরে এনে টর্চার সেলে নির্মম নির্যাতন করা হতো। নির্যাতনে অনেকে মারাও গেছেন। আবার অনেককে উপজেলার মঙ্গলকোট ব্রিজের মাথায় নিয়ে গিয়ে মেরে ফেলা হতো। বীর মুক্তিযোদ্ধারা ৭ ডিসেম্বর কেশবপুরে প্রবেশকালে পাকিস্তানি সেনা ও রাজাকাররা এখান থেকে পালিয়ে যায়।’
একই স্মৃতিচারণা করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। বক্তব্য দিতে গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, অধ্যক্ষ আসাদুজ্জামান, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, সহকারী শিক্ষক মাসুদুর রহমান, খেলাঘর আসরের আহ্বায়ক আব্দুল মজিদ প্রমুখ।
এর আগে সকালে শিশু একাডেমির উদ্যোগে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫