বগুড়ার সারিয়াকান্দিতে সিলগালা গুদাম থেকে ভ্রাম্যমাণ আদালতের জব্দ করা চাল চুরির হোতা যুবলীগ নেতা শাহাদত হোসেনকে এখনো গ্রেপ্তার করা হয়নি। গত সোমবার সন্ধ্যার পর শাহাদত হোসেনকে বগুড়া শহরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে দেখা গেছে। পুলিশ বলছে, শাহাদত হোসেন পালিয়ে থাকার কারণে তাঁকে গ্রেপ্তার করা যাচ্ছে না।
এদিকে ভ্রাম্যমাণ আদালতের জব্দ করা চাল চুরির সঙ্গে জড়িত ট্রাকচালক বেলাল হোসেন, চালকের সহকারী রুসাত ও ভটভটিচালক রায়হান কবিরকে পুলিশ গ্রেপ্তার করলেও উদ্ধার করা যায়নি চুরি হওয়া ১ হাজার ১২৪ বস্তা সরকারি চাল।
শাহাদত হোসেন উপজেলা যুবলীগের নির্বাহী কমিটির সদস্য।
উপজেলা যুবলীগের সহসভাপতি মবিন উল আজিম টিটো জানান, শাহাদত হোসেনের বৈধ কোনো ব্যবসা নেই। বালু ব্যবসায়ী হিসেবেই তিনি পরিচিত। ধান-চাল ব্যবসার কোনো লাইসেন্স নেই তাঁর নামে।
গত ৩০ নভেম্বর সারিয়াকান্দি পৌর এলাকায় কালিতলা বাগবেড় মহল্লায় শাহাদত হোসেনের নির্মাণাধীন বাড়িতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১ হাজার ১৩০ বস্তা চাল জব্দ করা হয়। সে সময় শাহাদত হোসেন পালিয়ে গেলে তাঁর ছোট ভাই শাহীনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা চালগুলো শাহাদত হোসেনের ঘরেই রেখে সিলগালা করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমানের জিম্মায় দেওয়া হয়। কয়েক দিন এলাকায় গুঞ্জন ওঠে, শাহাদত হোসেন রাতে সিলগালা গুদামের এক পাশের টিনের বেড়া সরিয়ে ট্রাকে করে চালগুলো অন্যত্র সরিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা সারিয়াকান্দি থানার এসআই নজরুল ইসলাম জানান, শাহাদতকে এলাকায় পাওয়া যাচ্ছে না। তাঁর মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। আদালতে দেওয়া জবানবন্দিতে শাহাদতের নাম আসায় তিনি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত জামিনও নিতে পারছেন না। এ কারণে পালিয়ে বেড়াচ্ছেন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫