আমার বয়স ২৭ বছর। গত মাসে আমার কোলজুড়ে এসেছে প্রথম সন্তান। আমার সন্তানকে কতক্ষণ পরপর আর কতটা সময় নিয়ে বুকের দুধ খাওয়াব? এ ক্ষেত্রে কি নির্দিষ্ট কোনো নিয়ম মেনে চলতে হবে?
মালিহা, কিশোরগঞ্জ
উত্তর: প্রথমবারের মতো মা হওয়ায় আপনাকে অভিনন্দন। শিশুকে প্রথম ছয় মাস শুধু বুকের দুধ খাওয়ান। শিশুদের পাকস্থলী ছোট হওয়ায় তাদের একটু পরপরই পেট খালি হয়ে যায়; তাই প্রতিদিন দুই থেকে তিন ঘণ্টা পরপর শিশুকে বুকের দুধ খাওয়াতে হবে। মনে রাখবেন, এক স্তনের দুধ পুরোটা শেষ হওয়ার পরই অন্য স্তনের দুধ খেতে দেবেন। এতে শিশুটি পানি ও চর্বি দুটোই পুরোপুরি পাবে। প্রতিদিন ছয় থেকে সাতবার প্রস্রাব ও দুই থেকে তিনবার পায়খানা হলে বুঝবেন আপনার শিশু ঠিকমতো খাচ্ছে।
আমার সন্তান সিজারিয়ান। আমার সন্তান বুকের দুধের চেয়ে ফিডার খেতেই বেশি পছন্দ করে। আমি তাকে কীভাবে বুকের দুধ খাওয়ানোয় অভ্যস্ত করতে পারি?
শিউলি, মৌলভীবাজার
উত্তর: কৃত্রিম বা কৌটার দুধে বিভিন্ন ধরনের রাসায়নিক ও চর্বি থাকায় তা শিশুর জন্য মঙ্গলজনক নয়। জন্মের পরপর শিশুকে বুকের দুধ খাওয়াতে পারলে শিশু স্তন থেকে চুয়ে পড়া বুকের দুধ খেতে পারে। এতে তার চোয়াল ও মাড়ির গঠন সুন্দর হয়। সেই সঙ্গে যথাযথ পুষ্টিও পায়। আপনি আপাতত ফিডারে বুকের দুধ নিয়ে খাওয়াতে পারেন। এ ছাড়া একজন চিকিৎসকের পরামর্শ নিন।
আমার বয়স ২৮ বছর। এ মাসের শুরুতে আমার মেয়েসন্তান হয়েছে। আমার মেয়ে বুকের দুধ পাচ্ছে না। এ ক্ষেত্রে আমার কী করণীয়? বুকের দুধ খাওয়ানোর কি সঠিক কোনো কৌশল আছে?
অনুলেখা, কমলগঞ্জ
উত্তর: শিশুর জন্ম স্বাভাবিকভাবে বা সিজারের মাধ্যমে, যেভাবেই হোক না কেন তার জন্য মায়ের শরীরে দুধ তৈরি হয়। শিশুকে ধরার বা পজিশন ঠিক রেখে প্রতিদিন স্তনের বোঁটা চুষতে দিলে মায়ের শরীর থেকে কিছু হরমোন নিঃসৃত হয়, যা পরে মায়ের শরীরে দুধ তৈরিতে সাহায্য করে। ঠিক কীভাবে, কোন পজিশনে শিশুকে দুধ খাওয়াবেন, সেসব কৌশল জানতে হলে অভিজ্ঞ চিকিৎসক বা পুষ্টিবিদের সাহায্য নিতে পারেন। তিনি আপনাকে হাতে-কলমে শিখিয়ে দেবেন শিশুকে দুধ খাওয়ানোর সঠিক নিয়ম।
উত্তর দিয়েছেন
মাসুমা চৌধুরী, পুষ্টিবিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫