কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নিজস্ব বাস থাকার পরও চালক-সংকটে শিক্ষার্থী পরিবহনের সবগুলো ব্যবহার হচ্ছে না। তাই গাদাগাদি করেই যাতায়াত করতে হচ্ছে তাঁদের। এতে ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা।
পরিবহন পুল সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস ৮টি। তবে শিক্ষার্থী পরিবহনে ব্যবহার হচ্ছে ৫টি। অব্যবহৃত থাকছে ৩টি বাস।
কোন বাসগুলো ব্যবহার হচ্ছে না, তা জানতে চাইলে পরিবহন পুলের সেকশন কর্মকর্তা মো. জাহিদুল আলম বলেন, ‘চালকসংকটে ৩টি বাস ব্যবহার হচ্ছে না। এই সংকট নিরসনে আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি।’
বিশ্ববিদ্যালয়ের ১৩তম আবর্তনের শিক্ষার্থী মুস্তফা কামাল বলেন, ‘অনেক চালক শিক্ষার্থীদের না নিয়ে ফাঁকা বাস ক্যাম্পাসে নিয়ে আসেন। এদিকে সন্ধ্যা সাড়ে ৭টায় একটি বাস থাকায় শহর থেকে ক্যাম্পাসে ফেরা অনেক কষ্টসাধ্য হয়ে যায়। এ সময়ে আরও একটা বাস বৃদ্ধি করা জরুরি। পরিবহনসেবা নিয়ে আমরা সন্তুষ্ট নই।’
শিক্ষার্থী পরিবহনে সন্ধ্যা সাড়ে ৭টায় বাস বাড়ানোর দাবির বিষয়ে সেকশন কর্মকর্তা মো. জাহিদুল আলম বলেন, ‘আমি নিজেও শিক্ষার্থীদের সমস্যাগুলো দেখছি। চালক-সংকট নিরসন হলে প্রশাসন ও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বাস বাড়ানোর চেষ্টা করব।’
এদিকে চালক-সংকটে বাস বন্ধ থাকায় বাড়তি চাপ অনুভব করেন অন্য চালকেরা। শিক্ষার্থী বাসের চালক মোহাম্মদ শফিক বলেন, ‘চালক-সংকটের কারণে সব বাস চলে না। ফলে বাসে অতিরিক্ত শিক্ষার্থী ওঠে; কখনো কখনো শিক্ষার্থীরা বাস মিস করেন, উঠতে পারেন না। এতে শিক্ষার্থীরা কিছুটা আমাদের ওপর ক্ষিপ্ত থাকেন। এ ছাড়া শিক্ষার্থীদের ভালোমতো গন্তব্যে পৌঁছানোর জন্য আমাদের ওপর বাড়তি একটা চাপ থাকে।’
ড্রাইভার নিয়োগ বিষয়ে জানতে চাইলে উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘আমি এ বিষয়ে অবগত নই। যদি চালক-সংকটের কারণে বাস না চলে, তবে সেটা খুবই দুঃখজনক। আমরা বাস ভাড়া করে নিয়ে আসি শিক্ষার্থী পরিবহনের জন্য। অথচ আমাদের বাস আছে, ড্রাইভারসংকটের কারণে চলছে না। রোববার (আজ) আমি এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫